শনিবার, মার্চ ২৮

Blog

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সাহাবা জামে মসজিদের অর্থ সংগ্রহ
ধর্ম ও দর্শন

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সাহাবা জামে মসজিদের অর্থ সংগ্রহ

চলমান ভয়াবহ বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ করছে রাজধানী ভাটারার ওয়াজ উদ্দিন রোডস্থ সাহবা জামে মসজিদ কমিটি। শুক্রবার (২৩ আগস্ট) বাদ জুমআ থেকে মাইকে ঘোষণা দিয়ে এই অর্থ সংগ্রহ শুরু হয়।সাহাবা জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও কমিটির সভাপতির তত্ত্বাবধানে বন্যাদুর্গত এলাকায় গিয়ে প্রাপ্ত অর্থ থেকে ত্রাণ বিতরণ করা হবে। কমিটির পক্ষ থেকে মহল্লাবাসীকে উক্ত কার্যক্রমে শরিক হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।...
বন্যার্তদের পাশে শায়খ আহমাদুল্লাহর আসসুন্নাহ ফাউন্ডেশন
জাতীয়

বন্যার্তদের পাশে শায়খ আহমাদুল্লাহর আসসুন্নাহ ফাউন্ডেশন

বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে এগিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অন্যতম হলো শায়খ আহমাদুল্লাহর আসসুন্নাহ ফাউন্ডেশন। শত শত টন ত্রাণ নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। এমনকি এ কাজে অংশ নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে।ত্রাণ সহায়তা নিয়ে আসসুন্নাহ ফাউন্ডেশনের আজকের কার্যক্রমের বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।শায়খ আহমাদুল্লাহ বলেন, অভূতপূর্ব ঘটনাবহুল এক দিন পার হলো আজ। স্বেচ্ছাশ্রম দেয়ার জন্যও যে মানুষ এইভাবে প্রতিযোগিতা করতে পারে, আমাদের ধারণার বাইরে ছিল।তিনি লিখেন, আমাদের কর্মযজ্ঞে কায়িক শ্রম দিতে ছুটে এসেছিলেন হাজারো মানুষ। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পা হারানো প্রতিবন্ধী, সনাতন ধর্মাবলম্বী, এমনকি শিশুরাও। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।তিনি জা...
বন্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান
আন্তর্জাতিক

বন্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান

বাংলাদেশের চলমান বন্যা মোকাবিলায় পাশে থাকতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে এক্স অ্যাকাউন্টে এ ইচ্ছার কথা জানান তিনি।শেহবাজ শরিফ তার পোস্ট বলেছেন, কঠিন এ পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে।তিনি আরও লেখেন, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই শোকবিহ্বল মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান।আমি বিশ্বাস করি যে, বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যবসায় ও দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে।এদিন ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঘণ্টাব্যাপী এ বৈঠক হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে।এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্...
বন্যার্তদের জন্য দুই মাসের আয় দিচ্ছেন সিয়াম-অবন্তী
বিনোদন

বন্যার্তদের জন্য দুই মাসের আয় দিচ্ছেন সিয়াম-অবন্তী

দেশের বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। এমন অবস্থায় চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরাও এগিয়ে এসেছে। তাইতো নিজেদের সামর্থ্যের মধ্য থেকে এগিয়ে এলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মী অবন্তী।শুক্রবার (২৩ আগস্ট) সামাজিক মাধ্যমে 'যত বিপদ, তত ঐক্য' শিরোনামে একটি ভিডিও আপলোড করেন সিয়াম। সেখানে সিয়াম ও শাম্মী জানালেন, বন্যার্তদের মাঝে তারা তাদের দুই মাসের পুরো আয় অনুদান দেবেন।সিয়াম বলেছেন, ‘এক ছোট বাবু তার জমানো ১৪,৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের বিউটি। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা ডোনেট করছি। কিছু টাকা ইতোমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।’সিয়াম আরও বলেন, ‘ডোনেশনের কথা সরাসরি বলা উচি...
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ দিনের বেতন দিলেন বিজিবির সদস্যরা
জাতীয়

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ দিনের বেতন দিলেন বিজিবির সদস্যরা

চলমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, বন্যার্তদের সহায়তায় বিজিবির সব সদস্যের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।এর আগে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌ বাহিনীর সব পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়।প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে টাকা পাঠাবেন যেভাবে-আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারেনহিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ব্যাংক : সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপ...
বন্যাদুর্গত মানুষের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ
রাজনীতি

বন্যাদুর্গত মানুষের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ

ফেনীতে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার (২৩ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ফেনীতে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা।এছাড়াও ছাত্রদলের উদ্যোগে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয় বলে জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।...
রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।শুক্রবার (২৩ আগস্ট) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে...
কমেছে সোনালি মুরগির দাম, ডিম, ব্রয়লার মুরগি ও মাছের বাজার স্থিতিশীল
বাণিজ্য ও অর্থনীতি

কমেছে সোনালি মুরগির দাম, ডিম, ব্রয়লার মুরগি ও মাছের বাজার স্থিতিশীল

বাজারে কিছুটা কমেছে সোনালি মুরগি, আলু ও পেঁয়াজের দাম। তবে ফার্মের মুরগির ডিম, ব্রয়লার মুরগি, মাছ ও অন্যান্য সবজি আগের দামেই স্থিতিশীল রয়েছে। তবে বেগুনের দাম বেড়েছে। আর কাঁচা মরিচের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৪০ থেকে ৬০ টাকার মতো কমেছে। শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, খিলগাঁও, মিরপুর ও নতুন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। এদিকে দেশের কয়েকটি জেলায় বর্তমানে বন্যা চলছে। তবে সবজির দামে এর প্রভাব পড়বে না বলে জানান ব্যবসায়ীরা।গত সপ্তাহর প্রতি কেজি মরিচের দাম উঠেছিল ৩৫০ টাকায়। তবে আজ ঢাকার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা দরে।গত সাত দিনে ব্রয়লার মুরগির দামে তেমন পরিবর্তন হয়নি। তবে কমেছে সোনালি মুরগির দাম। আজ প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা ও সোনালি মুরগি ২৩০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া ডজনপ্রতি ফার্মের মুরগির বাদামি ডিমের দাম রা...
মারকাজ দখল ও ইবাদতে বাঁধাপ্রদান করা, অত্যন্ত গর্হিত কাজ
ধর্ম ও দর্শন

মারকাজ দখল ও ইবাদতে বাঁধাপ্রদান করা, অত্যন্ত গর্হিত কাজ

|| হাফেজ মু. হাসান জামান ||মসজিদ অথবা মারকাজ (কেন্দ্র বা হেডকোয়ার্টার) এমন স্থান যেখানে মুসলিম উম্মাহ ইবাদত ও দ্বীনি কাজকর্ম পরিচালনা করে থাকে। এসব স্থান মানুষের কল্যাণ ও শান্তির জন্য ব্যবহৃত হয়। কিন্তু যখন কোনো দল বা গোষ্ঠী মারকাজ দখল করে এবং অন্যদের আমল করতে বাঁধা দেয়, তখন তা ইসলামের মৌলিক শিক্ষা ও নীতির পরিপন্থী হয়ে দাঁড়ায়। কুরআন ও হাদীসের আলোকে এ ধরনের কাজের দোষ ও পরিণতি তুলে ধরা হচ্ছে।মসজিদ ও মারকাজ দখল করা এবং অন্যদের ইবাদত ও আমল করতে বাঁধা দেওয়ার ব্যাপারে কুরআন স্পষ্টভাবে নিন্দা করেছে। আল্লাহ তায়ালা বলেন: “আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধনের জন্য এবং কুফরী করার জন্য এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য এবং যারা পূর্বে আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদেরকে ওত পেতে থাকার জন্য, আর তারা অবশ্যই শপথ করবে যে, ‘আমরা তো ভালো উদ্দেশ্যেই নির্মাণ করেছি’, কিন্...