বন্য-সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার আমল
|| মাওলানা আল-আমিন ||সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে সতর্ক করতে মহান আল্লাহ কিছু কিছু বিপদ-আপদ দিয়ে থাকেন। দুর্যোগের সময় মানুষকে সর্বদা ধৈর্য ধারণ করতে হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন,"আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান, মাল ও ফলফলাদির ক্ষতির মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা, নিজেদের বিপদ-মুসিবতের সময় বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা আল্লাহরই দিকে প্রত্যাবর্তনকারী, তাদের ওপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হিদায়াতপ্রাপ্ত।" (আল- কোরআন, সুরা বাকারা, আয়াত: ১৫৫-১৫৭)দুর্যোগকালীন সুন্নতি আমলকিছু কিছু সুন্নতি আমল করার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগকালে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। হাদিসের ভাষ্য অনুযায়ী, যখন কোথাও ভূমিকম্প সংঘটিত হয় অথবা সূর্যগ্রহণ হয়, ঝোড়ো বাতাস বা বন্যা হয়, তখন সবার মহান আল্লাহর কাছে তওব...










