সোমবার, মার্চ ৩০

Blog

ম্যাচসেরা পুস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিক
খেলাধুলা

ম্যাচসেরা পুস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিক

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা। এই অঞ্চলের লাখ লাখ মানুষ এখনও পানিবন্দি। স্রোতের তীব্রতায় উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় সিউরে উঠছে সারাদেশের মানুষ।রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেললেও বাংলাদেশের ক্রিকেটাররা দেশের বন্যার এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সময় কাটিয়েছেন। তবুও, বাংলাদেশের মানুষকে অসাধারণ এক জয় উপহার দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই জয়ে দারুণ অবদান রেখেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।১৯১ রান করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার নিতে গিয়ে মুশফিকুর রহিম জানান, তিনি তার এই পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যার্তদের জন্য দান করতে চান। সে সঙ্গে দেশের মানুষদের প্রতি মুশফিক আহ্বান জানিয়েছেন, যাদের সম্ভব তারা যেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান এবং সাধ্যমতো সহযোগিতার হাত বাড়ি...
ছাত্র আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ করলেন অধিনায়ক শান্ত
খেলাধুলা

ছাত্র আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ করলেন অধিনায়ক শান্ত

টেস্ট ক্রিকেটে প্রথমবার পাকিস্তান জয় করলেন বাংলাদেশের টাইগাররা। ঐতিহাসিক এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের উৎসর্গ করেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।১০ উইকেটে ম্যাচ জিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে সঞ্চালকের অনুমতি নিয়ে শান্ত বাংলায় বলেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই জয়টা আমরা তাদেরকেই উৎসর্গ করছি।’২০০১ সাল থেকে চলতি সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১৩টি টেস্ট খেলেছে। কিন্তু একটিতেও জিততে পারেনি তারা। ২০০৩ সালে মুলতানে জয়ের সম্ভাবনা তৈরি হলেও সেই ম্যাচটি বাংলাদেশের কাছ থেকে ছিনিয়ে নেন ইনজামাম উল হক। ২১ বছর পর সেই হারের বদলা নিলেন সাকিব-মুশফিকরা।...
আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
রাজনীতি, স্বাস্থ্য

আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলন চলাকালে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।রবিবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আহতদের মাঝে এই চিকিৎসা সহায়তা প্রদান করেন।এ সময় আতিকুর রহমান রুমন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়াবার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন। সেভাবেই আমাদের কাজ চলছে। আমরা সবসময় নির্যাতিতদের পাশে আছি এবং আগামীতেও পাশে থাকব।এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সেলের সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন)সহ সেলটির সদস্যরা উপস্থিত ছিলেন।...
পাকিস্তানে বাংলাদেশের ঐতিহাসিক জয়
খেলাধুলা

পাকিস্তানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

পাকিস্তানের বিপক্ষে খেলা সব টেস্ট হারের রেকর্ড নিয়েই চলমান সিরিজের প্রথমটিতে খেলতে নেমেছিল বাংলাদেশ। ১৩টি ম্যাচের ১২টিতে হার আর ১টি ড্র- ম্যান ইন গ্রিনদের বিপক্ষে এটিই ছিল টাইগারদের পরিসংখ্যান। তবে পাকিস্তানের বিপক্ষে নিজেদের খেলা চৌদ্দতম টেস্টে এসে প্রথম জয়ের দেখা পেল টাইগাররা। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ইনিংসে শান মাসুদের দল ১৪৬ রানে অল আউট হলে নাজমুল শান্তদের লক্ষ্য দাঁড়ায় ৩০ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ওভারেই জয়ের বন্দরে ভিড়ে বাংলাদেশ।লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সাবলীল ক্রিকেট খেলেছেন দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম। শাহিন শাহর করা প্রথম ওভারেই একটি বাউন্ডারি হাঁকান জাকির। এরপর নাসিম শাহর করা দ্বিতীয় ওভারে লেগ বাই থেকে আসে ২ রান। চতুর্থ এবং পঞ্চম ওভারে আরও দুইটি বাউন্ডারির দেখা পান দুই ওপেনার।ছয় ওভার শেষে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ৫ ...
ফেনীতে বন্যার্তদের মাঝে গণঅধিকার পরিষদের ত্রাণ বিতরণ
রাজনীতি

ফেনীতে বন্যার্তদের মাঝে গণঅধিকার পরিষদের ত্রাণ বিতরণ

ফেনীতে বন্যা দুর্গত মানুষের মাঝে নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।শনিবার (২৪ আগস্ট) বিকেলে ফেনীর বিভিন্ন স্থানে এই ত্রাণ বিতরণ করা হয়। একই দিনে ফেনীর ফুলগাজী উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।ত্রাণসামগ্রী বিতরণের সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে এসেছে কিন্তু দুর্গম এলাকা সম্পর্কে সঠিক ধারণা না থাকায় সবার কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আবার অনেকেই কাছাকাছি জায়গায় স্থান দেওয়ায় কেউ বারবার পাচ্ছে আবার কেউ কেউ একবারও পাচ্ছে না। আমরা জেলা প্রশাসককে বলব, ওনারা যেন ত্রাণ বিতরণে সমন্বয় করেন। ত্রাণসহ টিম ভাগ করে বিভিন্ন স্থানে পাঠায়, যাতে করে সবাই ত্রাণ পায়, এই কাজটি প্রশাসনকেই করতে হবে। এ ছাড়া এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে দেশবাসী...
শুকনো খাদ্যসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে অভিনেতা রাশেদ সীমান্ত
বিনোদন

শুকনো খাদ্যসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে অভিনেতা রাশেদ সীমান্ত

বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই তালিকায় পিছিয়ে নেই অভিনয় শিল্পিরাও। বাংলা টিভি নাটকের মেধাবী অভিনেতা অত্যান্ত প্রিয় মানুষ রাশেদ সীমান্ত বন্যার্তদের পাশে দাঁড়াতে ছুটে গেছেন শুকনো খাবার সামগ্রী নিয়ে। আজ রবিবার (২৫ আগস্ট) তার অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করা ছবিতে নৌকার মধ্যে খাদ্যসামগ্রী প্যাকেজিং করতে দেখা গেছে।রাশেদ সীমান্ত-সহ কয়েকজন অভিনেতা ও তাদের সহযোগীরা দেশের এই করুণ মুহুর্তে কয়েকদিন হলো বন্যাদুর্গত এলাকায় অবস্থান করছেন এবং খাদ্যসামগ্রী বিতরণ করছেন।...
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের রিট শুনানি মঙ্গলবার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের রিট শুনানি মঙ্গলবার

ছাত্র-জনতাকে নির্বিচারে গণহত্যার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলের নিবন্ধন বাতিলের রিট শুনানির জন্য আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট।রবিবার (২৫ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন পিছিয়ে এ আদেশ দেন।ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে গত ১৯ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট করেছিলেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে। এ ছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে।সেইসঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়ে...
বিডিআর বিদ্রোহ : শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

বিডিআর বিদ্রোহ : শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মো. আখতারুজ্জামানের আদালতে মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারফ হোসেন কাজলসহ ১১ জনকে আসামি করা হয়েছে।মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাদীর আইনজীবী মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, ‘দুপুরের দিকে এ মামলার শুনানি হবে।’মামলায় অন্য আসামিরা হলেন—সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফ...
শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না : শিক্ষা উপদেষ্টা
জাতীয়, শিক্ষাঙ্গন

শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারও বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে। নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে। জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙ্গে পড়তে পারে।রবিবার (২৫ আগস্ট) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম বিধি অনুযায়ী পদায়ন ও বদল করা হয়। তাদের বলপূর্বক পদত্যাগের সুযোগ নেই।একটি সফল অভ্যুত্থানের পর সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চান উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীদের যে ধরনের সম্পর্ক আশা করা হয়, সেটি ফিরিয়ে আনতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। তিনি শিক্ষাঙ্গনে ভদ্...
ইসরায়েলে ৪৮ ঘণ্টা জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

ইসরায়েলে ৪৮ ঘণ্টা জরুরি অবস্থা জারি

ইসরায়েলে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের ভেতরে হিজবুল্লাহকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানোর পরই এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এক বিবৃতিতে ইয়োভ গ্যালেন্ট বলেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে আসন্ন হুমকি নস্যাৎ করার জন্য আমরা লেবাননে সুনির্দিষ্ট হামলা চালিয়েছি। আমরা বৈরুতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমরা আমাদের নাগরিকদের রক্ষা করার জন্য আমাদের সব উপায় ব্যবহার করতে বদ্ধপরিকর।পৃথক এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন ইয়োভ গ্যালেন্ট। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, দুই নেতা আঞ্চলিক উত্তে...