সোমবার, মার্চ ৩০

Blog

বানভাসিদের পাশে শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা
বিনোদন

বানভাসিদের পাশে শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা

দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা- শিল্পী- কর্মচারীরা। বন্যার্তদের সহায়তায় একাডেমির সকল কর্মকর্তা-শিল্পী-কর্মচারীরা তাদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।সোমবার (২৬ আগস্ট) শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান বন্যায় আক্রান্ত হয়েছে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ বেশ কিছু জেলা, ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ পরিবার। দেশে সংস্কৃতি চর্চা ও কৃষ্টি-ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বর্তমান বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই উদ্যোগ।এতে আরও বলা হয়েছে, এছাড়া একাডেমির কর্মকর্তা কল্যাণ সমিতির ত্রাণ সংগ্রহ উপকমিটির মাধ্যমেও অর্থ ও অনান্য সহায়তা সামগ্রী সংগ্রহ চলছে। একাডেমির অর্থ বিভাগের তথ্য অনুসারে ১...
আজ জাতীয় কবির ৪৮তম মৃত্যুবার্ষিকী
জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

আজ জাতীয় কবির ৪৮তম মৃত্যুবার্ষিকী

আজ ১২ ভাদ্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।প্রেম, দ্রোহ, সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করতে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। নজরুলের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল।লেখকদের মধ্যে তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে।নজরুল বাংলা ভাষা সাহিত্য অনুরাগীদের কাছে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি কবিতা, সংগীত, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ, চলচ্চিত্রে নিজের অবদান রেখেছেন। ছিলেন সাংবাদিক, গায়ক ও অভিনেতা। সংগীতে তার অনবদ্য অবদান এখনো উজ্জ্বল হয়ে রয়েছে।১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ...
ফারাক্কার ১০৯ গেট খুলে দিলো ভারত
আন্তর্জাতিক

ফারাক্কার ১০৯ গেট খুলে দিলো ভারত

ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) এই গেটগুলো খুলে দেওয়া হয়। ফলে একদিনে বাংলাদেশে ১১ লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে— বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের তথ্য বাংলাদেশকে আগে থেকেই দেওয়া হচ্ছে।চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ময়েজ উদ্দিন বলেন, ‌‘গতকাল (রবিবার) পর্যন্ত ফারাক্কার ২৭টি গেট খোলা ছিল। আজ বিভিন্ন গণমাধ্যমে দেখলাম মোট ১০৯টি গেট খোলা হয়েছে। এভাবে হঠাৎ এতগুলো গেট খুলে দিলে এই অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।’ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী রাজ্যগুলোতে বন্যার কারণে পানির চাপ বেড়েছে। তবে, নেপাল থেকে এখনও পাহাড়ি ঢল আসেনি, যা কিছুটা স্বস্তির বিষয়। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে বইছে, তাই...
ঢাবির নতুন ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান
শিক্ষাঙ্গন

ঢাবির নতুন ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নিয়াজ আহমেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। আজ সোমবার (২৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।বর্তমানে তিনি বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন।অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করা অধ্যাপক খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।...
আওয়ামী লীগের আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

আওয়ামী লীগের আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত

আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্থগিত হওয়া লাইসেন্সের গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।রবিবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।এতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে, তাদের লাইসেন্স স্থগিত করা হলো। তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।‘দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮’ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬’ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।পুলিশ...
রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে : ড. ইউনূস
জাতীয়

রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে : ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও সাধারণ জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে।তিনি বলেন, ‘লক্ষ্য একটাই উদার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। আমরা এক পরিবার, আমাদের একটাই লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে লক্ষ্যভ্রষ্ট না করতে পারে।’রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।ড. ইউনূস বলেন, ‘চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কমানা করতে আপনাদের সামনে এসেছি। শুধু আমি বলব, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণের জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মুখে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই একধরনের বিচার করে ফেলার যে প্রবণতা ত...
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস
জাতীয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস

জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় ভাষণ দেবেন তিনি।রবিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।প্রেস উইংয়ের বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টার এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।...
বন্যার্তদের সহায়তায় মুশফিকের মতো পুরস্কারের অর্থ দিলেন লিটন দাস
খেলাধুলা

বন্যার্তদের সহায়তায় মুশফিকের মতো পুরস্কারের অর্থ দিলেন লিটন দাস

পাকিস্তানের পর বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের সহায়তায় দেওয়ার ঘোষণা দেন মুশফিকুর রহিম। এর আগে একই পথে হেঁটেছেন লিটন কুমার দাস।ম্যাচের এনার্জেটিক প্লেয়ারের পুরস্কার জয়ের প্রাইজমানি বন্যার্তদের সহায়তায় দেওয়ার ঘোষণা দেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল ১১৭ রানের। দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩০ রান। কোনো উইকেট না হারিয়ে এ লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ফলে নিশ্চিত হয় ১০ উইকেটের জয়।বড় শতক করে ইতিহাস গড়া এ জয়ে অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কার জেতেন মুশফিক। ম্যাচসেরার পুরস্কার হাতে ...