সোমবার, মার্চ ৩০

Blog

সাকিবের দ্বিতীয় টেস্টের একাদশে থাকা নিয়ে বিসিবি’র বার্তা!
খেলাধুলা

সাকিবের দ্বিতীয় টেস্টের একাদশে থাকা নিয়ে বিসিবি’র বার্তা!

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন তার বাবা রফিকুল ইসলাম। মামলার এজাহারে ২৮ নম্বর আসামি করা হয় সাকিব আল হাসানকে। এরপর তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইনি নোটিশ দেয় সুপ্রিম কোর্টের এক আইনজীবী।সেদিনই বিসিবির নতুন সভাপতি জানান চলমান প্রথম টেস্ট শেষ হওয়ার পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। হত্যা মামলা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট খেলেন সাকিব।পাকিস্তানের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে দ্বিতীয় টেস্টের একাদশে থাকবেন তো সাকিব? আর বিসিবির বার্তাই বা কী?যদিও সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে সরব সাবেক-বর্তমান তারকা ক্রিকেটাররা। সর্বপ্রথম এই নিয়ে মুখ খুলেন মুমিনুল হক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় দলের অভিজ্ঞ ...
বাংলাদেশের মৌসুমি ফল আমদানিতে আগ্রহ চীনের
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশের মৌসুমি ফল আমদানিতে আগ্রহ চীনের

আগামী মৌসুমে বাংলাদেশ থেকে চীনে আম, কাঠাল, পেঁয়ারাসহ বিভিন্ন মৌসুমি ফল রপ্তানি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ের অফিস কক্ষে সাক্ষাৎ করেন।এসময় কৃষি উপদেষ্টা বলেন, চীন আমাদের সবচেয়ে পুরোনো ও পরীক্ষিত বন্ধু। চীনের সঙ্গে সব সহযোগীতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী চীনা নাগরিকদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কথা জানালে উপদেষ্টা তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের কথা জানান। চীনের অর্থায়ন ও কারিগরী সহযোগীতায় দেশে চলমান বিভিন্ন প্রকল্পের অফিস, স্থাপনা ও সামগ্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও উপদেষ্টা তা জানাতে বলেন।উপদেষ্টা জানান, বাংল...
ফারাক্কার ১০৯ গেট খুললেও পদ্মায় পানি বৃদ্ধির হার স্বাভাবিক
জাতীয়

ফারাক্কার ১০৯ গেট খুললেও পদ্মায় পানি বৃদ্ধির হার স্বাভাবিক

ভারত ফারাক্কার ১০৯টি গেট খুলে দিলেও এখনই বাংলাদেশে বন্যার হওয়ার সম্ভাবনা নেই। গতকাল এমন বার্তা দিয়েছিলেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান। সর্বশেষ তথ্য অনুযায়ী গেট খুলে দিলেও রাজশাহী অঞ্চলের পদ্মা নদীতে এখনও পানি বৃদ্ধির হার স্বাভাবিক রয়েছে।গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১৮ ঘণ্টায় পানি বৃদ্ধি হয়নি। বিষয়টি আজ মঙ্গলবার পুনরায় নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ। তাদের তথ্য অনুযায়ী, গঙ্গা নদীর বাংলাদেশ অংশে ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এই বৃদ্ধিতে শঙ্কার কোনো কারণ নেই।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগের তথ্য অনুযায়ী, রবিবার সকালে পানির উচ্চতা ছিল ১৬.২৭ মিটার। সন্ধ্যা ৬টায় ৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে হয় ১৬.৩০ মিটার। তবে এরপর গত ১৮ ঘণ্টায় প...
ইরানে প্রকাশ্যে ২০ বছর বয়সী তরুণের ফাঁসি কার্যকর
আন্তর্জাতিক

ইরানে প্রকাশ্যে ২০ বছর বয়সী তরুণের ফাঁসি কার্যকর

ইরানে ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুই বছর আগে এক আইনজীবীকে হত্যার দায়ে ওই তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।ইরানের বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইট মিজান জানিয়েছে, উত্তর সেমনান প্রদেশের শাহরৌদ শহরে সোমবার সকালে ইসলামি শরিয়া আইন অনুযায়ী ওই হত্যাকারীর ফাঁসি কার্যকর করা হয়।ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, আদালতে ওই তরুণ স্বীকারোক্তি দিয়েছিলেন যে এক আইনজীবীকে হত্যা করার জন্য তাকে ভাড়া করা হয়েছিল। তবে কে বা কারা তাকে ভাড়া করেছিল, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।ইরানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড বেশ বিরল। দেশটিতে বেশির ভাগ মৃত্যুদণ্ডই কারাগারের ভেতর সম্পন্ন করা হয়।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, চীন ছাড়া বিশ...
বন্যা পরিস্থিতির উন্নতি, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ
জাতীয়

বন্যা পরিস্থিতির উন্নতি, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে বন্ধ থাকা বেশ কিছু ট্রেন আজ থেকে পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ইতোমধ্যে ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এরপরই ট্রেন চালানোর সিদ্ধান্ত আসে।সোমবার (২৬ আগস্ট) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন বিষয়টি জানান।সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল শুরু হতে যাচ্ছে ঢাকা/চট্টগ্রাম মেইল (১/২), কর্ণফুলী এক্সপ্রেস (৩/৪), মহানগর গোধূলী/প্রভাতী (৭০৩/৭০৪), তূর্ণা নিশিথা এক্সপ্রেস (৭৪১/৭৪২), ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস (৭০২) ও কক্সবাজার-ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেস (৮১৫)।এছাড়া চট্টগ্রাম-সিলেট রুটে পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯), সিলেট...
এপিইউবি’র নতুন সভাপতি ও মহাসচিবের সঙ্গে জনসংযোগ কর্মকর্তাদের মতবিনিময়
শিক্ষাঙ্গন

এপিইউবি’র নতুন সভাপতি ও মহাসচিবের সঙ্গে জনসংযোগ কর্মকর্তাদের মতবিনিময়

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নব-নির্বাচিত সভাপতি ড্যাফোডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো: সবুর খান ও মহাসচিব আমেরিকান ইন্টারনাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান জনাব ইশতিয়াক আবেদীনের সাথে মতবিনিময় করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন (প্রাইভেট ইউনিভার্সিটি পালিক রিলেশনস্ অফিসারস এসােসিয়েশন) নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। গতকাল ২৫ আগস্ট রাজধানীর বনাননীতে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) স্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পরিচালক (জনসংযাগ) জনাব বেলাল আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রাইভেট ইউনিভার্সিটি পালিক রিলেশনস্ অফিসারস এসােসিয়েশন এর সভাপতি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ...
ঢাকা বিশ্ববিদ্যালয় পাচ্ছে নতুন তিন অভিভাবক
শিক্ষাঙ্গন

ঢাকা বিশ্ববিদ্যালয় পাচ্ছে নতুন তিন অভিভাবক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পেতে যাচ্ছে নতুন তিন অভিভাবক। প্রতিষ্ঠানটির শীর্ষ তিনটি পদে নিয়োগ দিচ্ছে সরকার। ভিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। একইসাথে নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশা ও ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশ্ববিদ্যালয়টির শীর্ষ পদগুলোতে নিয়োগের বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি না হলেও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ খবর পাওয়া যায়।মন্ত্রণালয় সূত্র জানা গেছে, মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতি ও আচার্যকে যে ফাইল পাঠানো হয়, সেটাতে তিনি সম্মতি দিয়েছেন। অর্থাৎ, সারসংক্ষেপ পাস হয়েছে। এখন সেই ফাইল মন্ত্রণালয়ে আসবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা এটি হাতে পেলে রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব পাওয়া কর্মকর্তার সইয়ে প্রজ্ঞা...
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিরাপত্তাকর্মীসহ নিহত ৭৩
আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিরাপত্তাকর্মীসহ নিহত ৭৩

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পুলিশ স্টেশন, রেললাইন এবং হাইওয়েতে ধারাবাহিক সন্ত্রাসী হামলায় অন্তত ৭৩ জন নিহত হয়েছে। সামরিক বাহিনীর পাল্টা অভিযানে মারা গেছে ২১ জন সন্ত্রাসী এবং নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার (এলইএ) ১৪ সদস্য।আহত হয়েছে আরও অনেকে। রবিবার (২৫ আগস্ট) দিবাগত রাত থেকে সোমবার (২৬ আগস্ট) ভোরের মধ্যে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর ডনের।সোমবার (২৬ আগস্ট) বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ও পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) হতাহতের এসব তথ্য নিশ্চিত করেছে।বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হামলায় ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসীরা যাত্রীদের বাস থেকে নামিয়ে পরিচয়পত্র পরীক্ষা করে। তারপর তাদের পরিবারের সামনে গুলি করে এবং গাড়িতে আগুন দেয়। এ সময় তাদের মধ্যে ২৩ জন নিহত হয়েছে। এ ...
বাইডেনের সঙ্গে ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন মোদি
আন্তর্জাতিক

বাইডেনের সঙ্গে ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন মোদি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন। দুই রাষ্ট্রপ্রধানের এ ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা।সোমবার (২৬ আগস্ট) রাতে নিজের এক্স হ্যান্ডলে নরেন্দ্র মোদি ফোনালাপের বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন।সেখানে মোদি লিখেন, ‘আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি।’ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেন, ‘বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়ো...
আজ বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন সৈয়দ ফয়জুল করীম
রাজনীতি

আজ বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন সৈয়দ ফয়জুল করীম

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।মঙ্গলবার (২৭ আগস্ট) তিনি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মাঝে সংকটকালে হাদিয়া বিতরণ করবেন।দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, ভারতের পানি আগ্রাসন সম্মিলিতভাবে রুখে দিতে হবে। ভারত যে অপরাধ করেছে, তা ক্ষমার অযোগ্য। আন্তর্জাতিক আদালতে এ অন্যায়ের বিরুদ্ধে মামলা করে বিচার চাওয়া উচিত।তিনি বলেন, অসময়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অন্যায়ভাবে বাঁধ খুলে দিয়ে দেশের নিম্নাঞ্চলগুলোয় ইতিহাসের ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করে মানবতাবিরোধী অপরাধ করেছে। এ অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রকে বলিষ্ঠভাবে এখনই সোচ্চার হতে হবে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।...