সোমবার, মার্চ ৩০

Blog

সমন্বয়ক হাসনাতকে দেখতে সিএমএইচে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ
রাজনীতি

সমন্বয়ক হাসনাতকে দেখতে সিএমএইচে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

আনসার বাহিনীর কতিপয় দুর্বৃত্তদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে গিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে ঢাকায় সিএমএইচ হাসপাতালে দেখতে যান দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।এসময় ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ হাসনাত আব্দুল্লাহর চিকিৎসার খোঁজখবর নেন এবং সুস্থতার জন্য দোয়া করেন।তিনি বলেন, পরাজিত শক্তিগুলো এখনো বহুবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি যে কোনো দেশ ও মানবতাবিরোধী চক্রান্ত কঠোর হস্তে দমনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে হামলায় জড়িত দুর্বৃত্ত আনসারদের শাস্তির আওতায় আনার দাবি জানান।এ সময় সঙ্গে ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক ...
ফেনী‌তে বন্যার্তদের মাঝে হেফাজতে ইসলামের ত্রাণসামগ্রী বিতরণ
রাজনীতি

ফেনী‌তে বন্যার্তদের মাঝে হেফাজতে ইসলামের ত্রাণসামগ্রী বিতরণ

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দুটায় ফেনী সদরের কাতালিয়া গ্রামে প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন হেফাজত মহাসচিব সাজিদুর রহমান।সে সময় কাতালিয়া গ্রামে মাদ্রাসার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।বর্নাত্যদের পাশে দাঁড়াতে হেফাজতের অস্থায়ী ত্রাণ সহয়তা ক্যাম্প জামিয়া ইসলামিয়ায় আজ হেফাজতের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রায় চারশ আলেমকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।এ সময় হেফাজত মহাসচিব উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাদের এই ক্যাম্প থেকে অত্র অঞ্চলে ২০ ইউনিট একযোগে কাজ করছে। এ ক্যাম্প থেকে আমরা ৫টি আশ্রয়কেন্দ্রে নিয়মিত খাবার সরবরাহ করছি। আজ আমরা বৃহত্তর নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলায় প্রায় ২...
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিলো সেনা পরিবার সমিতি
জাতীয়

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিলো সেনা পরিবার সমিতি

দেশের বিভিন্ন জেলায় বন্যায় দুর্গত অসহায় মানুষদের সহযোগিতার জন্য ১৫ লাখ টাকা অনুদান হস্তান্তর করেছেন সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান।মঙ্গলবার (২৭ আগস্ট) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কাছে তিনি অনুদানের এ টাকা হস্তান্তর করেন। এই অনুদানের অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।এছাড়াও সকল সেনানিবাসে বিদ্যমান সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব এবং চিলড্রেন ক্লাবের সদস্যাগণ স্ব-প্রণোদিত হয়ে ত্রাণসামগ্রী হিসেবে নগদ অর্থ, জামা কাপড়, রেশন, ঔষধ, শুকনা খাবার লেডিস ক্লাব, সেনাবাহিনীর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে হস্তান্তর করা হয়।এ সময় সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে থাকার প...
বন্যার্তদের রান্না করে খাওয়াচ্ছেন অভিনেতা পলাশ
বিনোদন

বন্যার্তদের রান্না করে খাওয়াচ্ছেন অভিনেতা পলাশ

ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। এই মানবিক বিপর্যয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও।তাদের মধ্যে বন্যাকবলিত এলাকায় ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ এর মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত কাবিলা অর্থাৎ জিয়াউল হক পলাশ। সেখানে পলাশের ডাকবক্সের ২৭ জন ভলান্টিয়ার কাজ করছে।এ সম্পর্কে পলাশ গণমাধ্যমকে বলেন, সবাই শুকনো খাবার ত্রাণসামগ্রী হিসেবে দিচ্ছে। আমি একটু ভিন্নভাবে চিন্তা করে পাশে রয়েছি। একটি স্থানে পরিস্কারভাবে রান্না করে সেই খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে বন্যার্তদের খাওয়াচ্ছি।হাজারের কাছাকাছি মানুষকে নিজেরা রান্না করে খাইয়েছি। আগামী তিনদিন এভাবে চলবে। এর আগে আমার ভলান্টিয়াররা ফেনীতে ছিল, এখন তারা কাজ করছে নোয়াখালীতে।রান্না করা খাবার কেন- এমন প্রশ্নে পলাশের ভাষ্য, প্রত...
মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সফলতা আসবেই : পরীমণি
বিনোদন

মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সফলতা আসবেই : পরীমণি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে-মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। যেখানে পরিশ্রমের যেমন বিকল্প হয় না ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না বলে জানিয়েছেন।পরীমণি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সেখানে সফলতা আসবেই। আমি এও বিশ্বাস করি অলসদের নিয়ে ভালো কিছু শুরু করতে নেই।’শেষে এ অভিনেত্রীর ভাষ্য, ‘পরিশ্রমের যেমন বিকল্প হয় না ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না। যেদিন আমি-আমি/আমার-আমার ছেড়ে আমাদের বলতে শিখবো ঠিক সেদিনই সব ভালোর শুরু হবে এই ছবিটা যেন আমাদের হয় প্লিজ!’সেই পোস্টের কমেন্ট বক্সে ফাহিম নামে একজন লিখেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর লা...
সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে (মোহাম্মদ এ আরাফাত) গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সূত্রে এ তথ্য জানা গেছে।বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আরাফাত।এর আগে আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ।উল্লেখ্য, ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে আর জনসমক্ষে দেখা যায়নি। আরাফত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিংক ট্যাংক হিসেবে কাজ করছেন।...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আমানুল্লাহ
শিক্ষাঙ্গন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।সদ্য পদত্যাগকারী উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানের স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক ড. আমানুল্লাহ।নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এ ছাড়া তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সব সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।...
পশ্চিমবঙ্গে ‘নবান্ন’ ঘেরাও কর্মসূচির শুরুতেই পুলিশের জলকামান-টিয়ার শেল নিক্ষেপ
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ‘নবান্ন’ ঘেরাও কর্মসূচির শুরুতেই পুলিশের জলকামান-টিয়ার শেল নিক্ষেপ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জীর পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয় ঘেরার বা ‘নবান্ন অভিযান’ কেন্দ্র করে উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে হাওড়ার সাঁতরাগাছি তথা হাওড়া ব্রিজ সংলগ্ন অঞ্চলে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সামাল দিতে পুলিশকে ব্যবহার করতে হলো জলকামান, কাঁদানে গ্যাস।মঙ্গলবার বেলা ১২টা ৫৫ মিনিটে নবান্নে পৌঁছান মমতা ব্যানার্জী। আর দুপুর ১টার দিকে কলকাতার কলেজ স্কয়ার থেকে মিছিল শুরু হয়। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে অংশ নেন শিক্ষার্থীরা।দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে তাদের হাতে থাকা প্ল্যাকার্ড ও লাঠি ছুড়ে মারে। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে ফেললে, প্রথমে জলকামান, পরে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তাতেও শিক্ষার্থীরা ছত্রভঙ্গ না হলে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। তারপরও আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে ফেলেন।কলকাতার রাজপথের বিভিন্ন জায়গা...
প্রধান উপদেষ্টার সহায়তায় জিএসপি সুবিধা পেতে চান ব্যবসায়ীরা
বাণিজ্য ও অর্থনীতি

প্রধান উপদেষ্টার সহায়তায় জিএসপি সুবিধা পেতে চান ব্যবসায়ীরা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহায়তায় তার ইমেজ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) ফিরে পেতে চান ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা আরোপের এক দশক পেরোলেও এখনও জিএসপি সুবিধা ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ।মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা।যুক্তরাষ্ট্রের বাজারে নতুন করে জিএসপি সুবিধা ফিরে পাওয়া প্রসেঙ্গ পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এটা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি সারাবিশ্বে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। ড. ইউনূসের ব্র্যান্ড ইমেজ কাজে লাগায়ে আমরা যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে চাই।তিনি বলেন, ‘এলসি খুলতে ছয়...
হজের প্রাথমিক নিবন্ধন শুরু ১ সেপ্টেম্বর
ধর্ম ও দর্শন

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ১ সেপ্টেম্বর

২০২৫ সালে হজে যেতে প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। সরকারি-বেসরকারি দুই মাধ্যমের হজ যাত্রীদের এ নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আগামী বছরের (২০২৫) হজের প্রাথমিক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য চলতি বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে।আগের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের বাকি টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এতে আরও বলা হয়, এ বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে।সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা। আগামী বছর বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হল...