বুধবার, এপ্রিল ১

Blog

‘মুজিব’ সিনেমার নির্মাণ খরচের হিসাব দেখতে চান বাঁধন
বিনোদন

‘মুজিব’ সিনেমার নির্মাণ খরচের হিসাব দেখতে চান বাঁধন

বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে শুরু থেকে সরব ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। পরবর্তী সময়ে ছাত্রদের পক্ষে রাজপথেও নেমেছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সময়ের অনেক দুর্নীতির তথ্য এখন সামনে আসছে। এবার দুর্নীতি প্রসঙ্গে আওয়াজ তুললেন বাঁধন।অভিনেত্রীর দাবি, মুজিব সিনেমাও রেহাই পায়নি এই দুর্নীতির করালগ্রাস থেকে। তাই তিনি এ সিনেমার খরচের হিসাব দেখতে চান।সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেন বাঁধন। অভিনেত্রী বলেন, ‘মুজিব নামে যে সিনেমাটি বানানো হয়েছে, আমি সেটার হিসাব চাই। আমি দেখতে চাই, এত বাজেটের একটা সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো যায়!’সিনেমাটির নির্মাণে ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, ‘কোটি কোটি টাকা বাজেট নিয়ে কী সিনেমাটা বানাল! সেই টাকাগুলো কোথায় গেলো, এই হিসাব তো আমি দেখতে চাই। আমার খুবই কষ্ট হয়েছে, দেশের টাকা দিয়ে বানানো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা, যা ইচ্ছা...
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ১৬১ আইনজীবী
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ১৬১ আইনজীবী

সরকার উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রকাশ করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে The Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972) এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী ১৬১ আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।এছাড়া, উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলও নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিয়োগের প্রজ্ঞাপনও বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশ করা হয়।এই প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকার...
হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা আস সুন্নাহ ফাউন্ডেশনে দিলেন ৩ লাখ টাকা
শিক্ষাঙ্গন

হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা আস সুন্নাহ ফাউন্ডেশনে দিলেন ৩ লাখ টাকা

‘মানুষ মানুষের জন্য’, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- এই মর্মবাণীকে বুকে ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য রোদ-বৃষ্টিতে ভিজে মানুষের দ্বারে দ্বারে ঘুরে অর্থ সংগ্রহ করেছেন মুন্সিগঞ্জের স্থানীয় সরকারি হরগঙ্গা কলেজের (এইচ এস সি-২০২৪) ব্যাচের শিক্ষার্থীরা।টানা কয়েকদিনের নিরলস প্রচেষ্টায় সংগ্রহ হয়েছে সর্বমোট ৩ লাখ টাকা।বুধবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের উপস্থিতিতে সংগ্রহকৃত এসব অর্থ গণনা শেষে ‘আস সুন্নাহ ফাউন্ডেশনে’র উদ্দেশে জমা দেওয়া হয় ইসলামী ব্যাংক মুন্সিগঞ্জ শাখায়।এতে স্বস্তির হাসি ফুটে ওঠে শিক্ষার্থীদের চোখে মুখে। ছাত্র-ছাত্রীদের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সমাজে নানা শ্রেণি পেশার সর্বস্তরের মানুষ।এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করতে পেরে নিজেরাও আত্মতৃপ্তি পেয়েছেন বলে জানিয়েছেন...
৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সরকার উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।এছাড়া, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন—প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমতাবলে এবং বাংলাদেশ ল' অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়েছে।এদিকে সরকার উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে। বুধব...
সাংবাদিক রাহনুমার সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

সাংবাদিক রাহনুমার সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল

রাজধানীর হাতিরঝিল লেক থেকে উদ্ধার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক রাহনুমা সারাহ-র মরদেহ। পানিতে ভাসমান তার নিথর দেহটি মঙ্গলবার (২৭ আগস্ট) রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।সাংবাদিক রাহনুমার এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে সাংবাদিক, পুলিশসহ নানা মহলে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। তার মৃত্যুর কারণ জানতে অপেক্ষা করা হচ্ছে ময়নাতদন্তের প্রতিবেদনের।বুধবার (২৮ আগস্ট) বিকেলে হাতিরঝিল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ও এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমান জানিয়েছেন, পারুল রায় নামের এক নারী পুলিশ কর্মকর্তার মাধ্যমে রাহনুমা সারাহর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।সুরতহাল প্রতিবেদনে তিনি লিখেছেন, সারাহ রাহানুমার শরীরের কোনো অংশে দাগ বা আঁচড়ের চিহ্ন নেই। চুল, কপাল ও মুখ স্বাভাবিক। তবে, নাক...
ফেনীতে ৩ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস
রাজনীতি

ফেনীতে ৩ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শ্রমিক দলের পক্ষ থেকে ফেনীতে বন্যাকবলিত তিন হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দেয়া হয়েছে।বুধবার (২৮ আগস্ট) রাতে ছাগলনাইয়ার রেজুমিয়াতে এই ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়। বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ সংসদীয় আসনে দলের সাংগঠনিক সমম্বয়ক রফিকুল আলম মজনুসহ স্থানীয় বিএনপি ও শ্রমিক দলসহ অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ওই অনুষ্ঠানে ৬০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও জেলার বন্যাকবলিত বিভিন্ন স্থানে বাকি ২৪০০ পরিবারে ত্রাণসামগ্রী বিতরণের জন্য জেলা শ্রমিক দলের কাছে হস্তান্তর করা হয়।এর আগে শিমুল বিশ্বাস কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই হাজার বন্যার্ত ...
বন্যার্তদের পাশে ইউআইইউ
শিক্ষাঙ্গন

বন্যার্তদের পাশে ইউআইইউ

সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় মানুষের জীবন ও জীবিকার ব্যাপক ক্ষতি হয়েছে। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ)। বুধবার (২৮ আগস্ট ২০২৪) কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যাদুর্গত মানুষের কাছে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌছে দেয় ইউআইইউ শিক্ষার্থীরা।ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সহযোগীতায় ক্যাম্পাসে ক্যাম্পেইন চালিয়ে নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। এতে শিক্ষার্থী এবং অভিভাবকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তারা বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। তাদের সংগৃহীত শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন এবং পোশাক বিতরণ করা হবে বন্যার্ত এলাকাগুলোতে। ইউআইইউ শিক্ষার্থীর ২৩ সদস্যের একটি দলের মাধ্যমে কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যা দুর্গত প্রায় ১৫০০ পর...
আরাফাতের বিরুদ্ধে হিরো আলমের হত্যা চেষ্টা মামলা
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, রাজনীতি

আরাফাতের বিরুদ্ধে হিরো আলমের হত্যা চেষ্টা মামলা

হত্যা চেষ্টার অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত এ রহমানের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।বুধবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তিনি এ আবেদন করেছেন। আদালত তার জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন।এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে ভোটে পরাজিত হয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। নির্বাচনের পর থেকেই নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছেন আরাফাত এমন অভিযোগ করছিলেন হিরো আলম।রাজধানীর গুলশান এলাকা থেকে আরাফাতকে গ্রেপ্তার করা হয় গতকাল। ওইদিন সেই খুশিতে মিষ্টি বিতরণ করেছেন হিরো আলম। কারণ হিসেবে তিনি বলেছেন, উপনির্বাচনের সময় আমি যখন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম সেখানে আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ...
নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপ্তি
বিনোদন

নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপ্তি

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শো ‘টু দ্য পয়েন্ট’-এ সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন সঞ্চালক দীপ্তি চৌধুরী। মূলত, বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি।এরপর থেকেই এই উপস্থাপিকাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় চারপাশে। যার রেশ ধরে সিনেমায় নায়িকা হওয়ারও প্রস্তাব পান দীপ্তি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় তাকে।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ নিজেই। নতুন সিনেমার জন্য আজিজের পছন্দের তালিকায় প্রথম ছিলেন দীপ্তি চৌধুরী। তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি।বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমে আব্দুল আজিজ বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে গল্প-স্ক্রিপ্ট লেখার কাজ শেষ...