শিল্পীদের রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিত না : অভিনেত্রী সোহিনী
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার বলেন, ‘আমার মতে, কোনো শিল্পী কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেই পারেন। কিন্তু কোনো পদে যেতে পারেন না। ২০২৪ সালে কোনো শিল্পীর কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিতই নয়।’ এক ফেসবুক লাইভে এসে তিনি একথা বলেন।তিনি আরও বলেন, ‘পদ আর ক্ষমতা পেয়ে গেলে কেউই আর ঠিক থাকেন না। কারণ আমি একা পদে নেই। আমার ওপরে যিনি রয়েছেন তিনি দুর্নীতিগ্রস্ত হলে তার মতো করেই আমাকে কাজ করতে হবে। গদিতে এমন মোহমায়া রয়েছে, যা মানুষকে আর মানুষ থাকতে দেয় না। কোনো শিল্পীর রাজনৈতিক চেতনা থাকতেই পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো শিল্পীর পদে যাওয়াকে বিশ্বাস করি না। কেউ গেলেও তার বিরোধিতা করি।’মূলত কলকাতার আরজি করকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের তারকারা। আন্দোলনে সরব উপস্থিতি রয়েছে সোহিনী সরকারের। গত ৮ আগস্ট রাতের শিফট ছিল আরজি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসকের। পরের দিন সকালে হা...










