প্রতিবেশীকে হত্যা, পিতামাতা-সহ যুবক গ্রেফতার
চট্টগ্রামের সীতাকুন্ডে জমি নিয়ে বিরোধের জেরে থানায় হওয়া একটি হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।তারা হলেন- আবুল মুনছুর ওরফে মিলন (৩০), তার পিতা মো. মামুন (৬৫) এবং মাতা নুরুন্নাহার বেগম ওরফে মিনা (৫০)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের হাক্কানী বাড়ির দক্ষিণ বগাচতর এলাকায়।বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া থানার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।র্যাব জানায়, মোহাম্মদ সুমন (৩৮) সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে একই এলাকার আবুল মুনছুর মিলনদের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চলছিল। ৮ আগস্ট অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সুমনের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ওই হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় ত...










