বৃহস্পতিবার, এপ্রিল ২

Blog

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার

গণঅভ্যুত্থানে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব।শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানী ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।সাবেক এই মন্ত্রীকে রাজধানীর আদাবর থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে র‌্যাব আদাবর থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ।র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-২।ফরহাদ হোসেন ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর–১ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০১৮ সালে দ্বিতীয়বার বিজয়ী হওয়ার পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০২৪ সালের নির্বাচনে ত...
মিয়ানমারে ভয়াবহ বন্যায় ৩৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক, সর্বশেষ

মিয়ানমারে ভয়াবহ বন্যায় ৩৩ জনের মৃত্যু

মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বিদেশি সহায়তার অনুরোধ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার। বন্যায় যেসব এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে রাজধানী নেইপিদো।দেশটির সামরিক বাহিনী বলছে, বন্যায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় দৈনিক নিউ লাইট বলছে, গৃহহীনদের জন্য কিছু অস্থায়ী ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।মিয়ানমারে আঘাত হানার আগে ভিয়েতনাম, চীনের হাইনান এবং ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াগি। চলতি বছর এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে একে।রাষ্ট্রীয় গণমাধ্যমের খ...
এমপক্সের প্রথম টিকার অনুমোদন দিলো ডব্লিউএইচও
সর্বশেষ, স্বাস্থ্য

এমপক্সের প্রথম টিকার অনুমোদন দিলো ডব্লিউএইচও

বৈশ্বিক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এমপক্সের প্রথম টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক বিবৃতিতে এ তথ্য জানান।আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে চলতি বছর এমপক্সের প্রাদুর্ভাব শুরু হয়েছে। দেশটিতে এমপক্সের প্রথম টিকা এমভিএ-বিএন পৌঁছানোর পর ডব্লিউএইচও এই টিকার অনুমোদন দিলো।বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এমপক্সের প্রথম টিকার প্রাথমিক অনুমোদন ভাইরাসজনিত রোগটি মোকাবিলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই রোগের সংক্রমণ, বিস্তার ও প্রাণহানি ঠেকাতে, আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে এমন দেশে সবার আগে টিকা পৌঁছাতে হবে।সংস্থাটির প্রাথমিক অনুমোদন থাকায় এই টিকা জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থা সংগ্রহ করতে পারবে।চলতি বছর কঙ্গো প্রজাতন্ত্রে প্রথম এমপক্স শনাক্ত হয়। গত জানুয়ারি থেকে দেশটিতে প্...
মার্কিন প্রতিনিধি দল এখন ঢাকায়, বিকেলে আসবেন ডোনাল্ড লু
আন্তর্জাতিক, সর্বশেষ

মার্কিন প্রতিনিধি দল এখন ঢাকায়, বিকেলে আসবেন ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রে অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তারা ঢাকায় পৌঁছেছেন।শনিবার বিকেলে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন তিনি।অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনও প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর।বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে প্রতিনিধি দল। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে।যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ...
আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা : সংকট ও নিরসন ভাবনা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা : সংকট ও নিরসন ভাবনা

|| প্রফেসর ড. আ. ব.ম. সাইফুল ইসলাম সিদ্দীকী ||ভূমিকামানব সভ্যতার উম্মেষ থেকেই জ্ঞান চর্চা ও শিক্ষার সূচনা। আদম (আ.)-কে সৃষ্টির পর মহান আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্দেশ হয় শিক্ষার। ইরশাদ হচ্ছে, إقرأ بسم ربك الذي خلق পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। (আল-কুরআন: সূরা আল আলাক: আয়াত-১) আল-কুরআনের এসব আয়াত শিক্ষার প্রতি অকুন্ঠ সমর্থন জানায়। আর কুরআনিক শিক্ষা যেসব প্রতিষ্ঠানে দেয়া হয়, সেসব মাদ্রাসা হিসেবে পরিচিত।বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। প্রায় নব্বইভাগ মুসলিম অধ্যুষিত এদেশের শিক্ষা ব্যবস্থায় মৌলিক ভাবেই দু’টি ধারা বিদ্যমান। ধর্মীয় শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষা ধারা। অন্যটি সাধারণ শিক্ষাধারা। মাদ্রাসা শিক্ষা ধারা আবার দু’টি ধারায় প্রবাহিত- আলীয়া ও কওমী বা দরসে নিযামী।আলীয়া মাদ্রাসার সূচনাবাংলাদেশে দু’প্রকারের শিক্ষা ব্যবস্থা চালু আছে। সাধারণ শিক্ষা ও মাদ্রা...
শাহ সুফি ফসিহ উদ্দিন (র.) মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

শাহ সুফি ফসিহ উদ্দিন (র.) মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ

গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় দুপুরে শাহ সুফি ফসিহ উদ্দিন (র.) মাজারে ভাঙচুর-লুটপাটের পর তাতে অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর একদল লোক এসে এ ঘটনা ঘটান। তারা মাজারের সীমানা প্রাচীর, পাকাভবনসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দিয়েছেন।স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে মাজারের আশপাশের এলাকার বেশ কয়েকটি মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমামসহ আলেম-ওলামারা ভেকু দিয়ে মাজারটি ভাঙচুর করেন। হামলাকারীরা বিভিন্ন স্থাপনা ও কবরস্থান ভেকু দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে মাজারের আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় মাজারের পীর খাদেম এবং ভক্তরা মাজার থেকে পালিয়ে অন্যত্র চলে যান। পরে সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ভাঙচুরকারীদের দাবি, মাজারটি ইসলামবিরোধী কর্মকাণ্ড ও মাদক সেবনের আখড়ায়...
দেশ গঠনে নয়া বার্তা দেবেন তারেক রহমান : ডা. জাহিদ
রাজনীতি, সর্বশেষ

দেশ গঠনে নয়া বার্তা দেবেন তারেক রহমান : ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ ও ১৫ সেপ্টেম্বর সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।ডা. জাহিদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যতের আখের গোছানোর জন্য দেশের সম্পত্তিকে পৈতৃক সম্পত্তির মতো করে লুটপাট করেছে। ১৪ সালে বিনাভোটে নির্বাচন করেছে, ১৮ সালে দিনের ভোট রাতে করেছে, ২৪ সালে ডামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেই সঙ্গে নিজের ক্ষমতাকে বাঁচিয়ে রাখতে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে।এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিব-উন নব...
ফের উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ফের উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ওই ইউনিটটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এটি চালু রাখতে এর জন্য প্রতিদিন ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে।জানা গেছে, তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কয়েক দিনের প্রচেষ্টায় বিকেলে পরীক্ষামূলকভাবে ইউনিটটির কার্যক্রম শুরু করে। রাত ৮টা ৩২ মিনিটে ওই ইউনিট থেকে প্রথম পর্যায়ে ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পূর্বক জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করে। রাতের মধ্যেই উৎপাদনকৃত এ বিদ্যুৎ ৬০ মেগাওয়াটে উন্নীত হওয়ার কথা রয়েছে।বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবুবক্কর সিদ্দিক গণমাধ্যমকে জানান, এক নম্বর ইউনিটে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।যান্ত্র...
কমেছে পেঁয়াজ-আলুর দাম
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

কমেছে পেঁয়াজ-আলুর দাম

সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজ ও আলুর দাম। সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও বাড়তি চাল, মাছ, মুরগি ও ডিমের দাম।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা কমেছে আলুর দাম।কেজিতে কিছুটা পেঁয়াজও কমেছে। বাজারে ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। যা গত সপ্তাহে ছিল ১২০ টাকা।সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে মুরগির দাম। ডজনে ১০ টাকা বেড়েছে ডিমের দাম।বাজারে ১৬০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে ছোট আকারের ডিম। আকারে বড় ডিমের ডজন ১৭০ টাকা৷ বাজারে ১৭০ টাকা ডজন দরে বিক্রি হওয়া ডিম গত সপ্তাহে ছিলো ১৬০ টাকা। আবার এই ডিম মহল্লার দোকানে বিক্রি হচ্ছে ১৮০ টাকা ডজন দরে।সপ্তাহের ব্যবধানে কিছু পণ্যের দাম ওঠানামা করলেও আগের অবস্থাতেই দেখা গেছে সবজির দাম।বাজারে শসার কেজি ৪০ টাকা, করলা ৬০ টাকা, লাউ ৪০ টাকা পিস, কাকরোল ৬০ টা...
দিল্লি হয়ে শনিবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু
আন্তর্জাতিক, সর্বশেষ

দিল্লি হয়ে শনিবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আগামীকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দুই দিনের সফরে বাংলাদেশে আসছে। প্রতিনিধিদলের অন্যতম সদস্য এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দিল্লি হয়ে ঢাকায় আসছেন।পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকায় আসছে।এটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয়, তার একটা বড় প্রতিফলন।’তিনি আরো বলেন, ‘প্রতিনিধিদলে কারা থাকছেন আপনারা জেনেছেন। এটা থেকে বোঝা যায়, এই আলোচনাটা বহুমাত্রিক হবে, এটা শুধু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাক...