বৃহস্পতিবার, এপ্রিল ২

Blog

‘হেড অব আরএমডি’ পদে চাকরি দিচ্ছে সাউথইস্ট ব্যাংক
চাকরি, সর্বশেষ

‘হেড অব আরএমডি’ পদে চাকরি দিচ্ছে সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক পিএলসিতে ‘হেড অব আরএমডি’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসিপদের নাম: হেড অব আরএমডিপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/স্নাতকোত্তরঅভিজ্ঞতা: ২০ বছরবেতন: আলোচনা সাপেক্ষেচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: যে কোনো স্থানআবেদনের নিয়ম: আগ্রহীরা Southeast Bank Limited এর মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৪সূত্র: বিডিজবস ডটকম...
মিয়ানমারে বেসামরিক লোকদের হত্যা-নির্যাতন বাড়িয়েছে সেনাবাহিনী : জাতিসংঘ
আন্তর্জাতিক, সর্বশেষ

মিয়ানমারে বেসামরিক লোকদের হত্যা-নির্যাতন বাড়িয়েছে সেনাবাহিনী : জাতিসংঘ

বিরুদ্ধমত দমনে মিয়ানমারের সামরিক বাহিনী বেসামরিক লোকদের হত্যা ও নির্যাতন বাড়িয়ে দিয়েছে। তিন বছর আগে সামরিক অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার মানুষকে গ্রেফতার করেছে তারা। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে লাখো জনতা। শুরু হয় রক্তাক্ত সহিংসতা। বিক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় সশস্ত্র বিদ্রোহে। আজও দেশটির বিভিন্ন প্রান্তে চলছে তীব্র লড়াই।গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার সামরিক বাহিনীর হাতে ৫ হাজার ৩৫০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।তদন্তকারীরা দেশটিতে প্রবেশের অনুমতি না পাওয়ায় দূর থেকেই শত শত ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন...
ভারতে এসে ভারতের বিপক্ষে খেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ- হাথুরুসিংহ
খেলাধুলা, সর্বশেষ

ভারতে এসে ভারতের বিপক্ষে খেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ- হাথুরুসিংহ

পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার ভারত সফরে বাংলাদেশ। রোহিত শর্মার দলের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে সফরকারীরা। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামীকাল থেকে।ভারতের বিপক্ষে এখনো পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টেও প্রতিপক্ষ ছিল ভারতই। সেই থেকে শুরু করে দুই যুগ সময় পার হলেও প্রতিবেশী দেশটির বিপক্ষে সাদা পোশাকে জয়ের দেখা পায়নি টাইগাররা।১৩ বারের দেখায় বাংলাদেশ হেরেছে ১১টিতেই, এসব হারের বেশ কয়েকটিই আবার ইনিংস ব্যবধানে। বৃষ্টির আশির্বাদে দুইটি টেস্ট হয়েছে ড্র। সবশেষ ভারত সফরেও টেস্ট সিরিজ হেরেছিল টাইগাররা। কখনোই না জিততে পারা দলটির বিপক্ষে আরও একবার খেলতে নামার আগে কি চাপে আছে বাংলাদেশ।গতকাল টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনেও করা হয়ে এমন প্রশ্ন। জবাবে হাথুরুসিংহ বলেন, ‘এই চাপকে সুবিধা হিসেবে দেখছ...
সুপ্রীম কোর্ট মাযার মসজিদে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সুপ্রীম কোর্ট মাযার মসজিদে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে সুপ্রীম কোর্ট মাযার মসজিদে দুদিনব্যাপী আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব সুপ্রীম কোর্টের মাযার ও মসজিদ প্রশাসন কমিটির ব্যবস্থাপনায় সুপ্রীম কোর্টের দরবারে হযরত শাহ খাজ শরফুদ্দীন চিশতী (রহ.)-এর মাযার মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সুপ্রীম কোর্টের মাযার ও মসজিদ প্রশাসন কমিটির সভাপতি ও আপীল বিভাগের বিচারপতি এস. এম. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও হাইকোর্ট মাযার মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।...
দেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য স্টার্টআপ উদ্ভাবন ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ প্রতিযোগীতা শুরু
শিক্ষাঙ্গন, সর্বশেষ

দেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য স্টার্টআপ উদ্ভাবন ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ প্রতিযোগীতা শুরু

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (ইউআইএইচপি) একত্রে নতুন স্টার্টআপ উদ্ভাবন প্রতিযোগীতা ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ চালু করেছে যা ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর সাথে সংশ্লিষ্ট একটি উদ্যোগ।ওয়ার্ল্ড ব্যাঙ্কের আর্থিক সহায়তায় এবং সমর্থনে ডিজাইনকৃত, লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ প্রতিযোগীতাটির প্রথম রাউন্ডে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং প্রাক্তন ছাত্রদেরকে ৩-৫ সদস্যের দল (১ জন নারী সদস্য বাধ্যতামূলক) গঠন করে, নিজস্ব উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা বা পিচ ডেক এবং প্রোটোটাইপ তৈরি করে আগামী ১৫ অক্টোবর ২০২৪ এর মধ্যে এ সংক্রান্ত ওয়েবসাইটে https://uihp.org জমা দেবার জন্য আমন্ত্রন জানানো হচ্ছে।পরবর্তী পর্বে, সংক্ষিপ্ত তালিকাভুক্ত দলগুলি প্রায় ...
ইউআইটিএসে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ শুরু হলো ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৪। জমকালো আয়োজনের মাধ্যমে পায়রা উড়িয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।একটি প্রতিযোগীতাপূর্ণ টুর্নামেন্ট উপহার দেওয়া এবং সৌহার্দ্য বজায় রেখে টুর্নামেন্টটি সফল করার জন্য ক্যাপ্টেন, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলকে আহবান জানান উপাচার্য। এই টুর্নামেন্টে সকল বিভাগ থেকে মোট ষোলটি টিম অংশগ্রহণ করছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, রেজিস্ট্রার জনাব ম...
নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ শুরু
রাজনীতি, সর্বশেষ

নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ শুরু

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি'র গণসমাবেশ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই গণসমাবেশ শুরু হয়। শুরুতে বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।এই গণসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন।গণসমাবেশ উপলক্ষে ইতোমধ্যে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। দুপুর আড়াইটায় আনু...
সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে : আসিফ মাহমুদ
জাতীয়, সর্বশেষ

সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে : আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ফ্যাসিবাদের বিলোপে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ চলছে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর (নস্ট্রি) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এ সময় উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের ব্যাপারে রিউমার শোনা যাচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোনো অভিপ্রায় নাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হচ্ছে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। টিম করে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কথা শোনা হচ্ছে। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে। এটা বন্ধ করা হবে। আর শ্রমিকদের অভিযোগ নিয়ে সেল গঠন করা হয়েছে।অনুষ্ঠ...
যানজট সমস্যার সমাধান খুঁজতে ডিএমপিকে প্রধান উপদেষ্টার নির্দেশ
জাতীয়, সর্বশেষ

যানজট সমস্যার সমাধান খুঁজতে ডিএমপিকে প্রধান উপদেষ্টার নির্দেশ

ঢাকার দুই কোটি মানুষের যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে ডিএমপিকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন।ড. ইউনূস বলেন, আমাদের যানজট কমাতে হবে। অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে। ট্রাফিক পুলিশকে যানজটবিরোধী কিছু পাইলট স্কিম গ্রহণ করতে হবে। শহরের গুরুত্বপূর্ণ দু-তিনটি সড়কের ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে দুই মিনিটের কম সীমাবদ্ধ করা এবং পরে শহরের অন্যান্য রাস্তার বিষয়েও বিবেচনা করা।বৈঠকে বুয়েটের বিশেষজ্ঞ ও তাদের শিক্ষার্থীদের সহায়তায় ট্রাফিক করিডোরের জন্য কিছু ঘরোয়া সমাধান খুঁজে বের করতে বলা হয়...
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম উম্মাহকে তারেক রহমানের শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম উম্মাহকে তারেক রহমানের শুভেচ্ছা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।তারেক রহমান বলেন, হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব ছিল একটি বিস্ময়কর ব্যাপার। মানবজাতি তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভসহ জগতের সব অত্যাচার-অনাচার, কুসংস্কার, নিষ্ঠুরতা, সামাজিক দ্বন্দ্ব-সংঘাত, মানবিক অসাম্য ও মানবাধিকার বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি লাভের আলোকিত পথের সন্ধান পায়।আজ আল্লাহর প্রতি বিশ্বাস ও মানবতার পথপ্রদর্শনকারী মহানবীর ধরাপৃষ্ঠে আবির্ভাবের দিন উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তায়ালা তার মর্যাদা সুউচ্চ আসনে অভিষিক্ত করেছেন। পৃথিবীতে মানুষ ইহজগত ও পরজগতের মুক্তির সন্ধান পায় এই দিন...