‘৫ম ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৪’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইউআইইউ’র টিম ‘চেইন রিঅ্যাকশন’
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘চেইন রিঅ্যাকশন’ টিম ৫ম ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।গত ০৭ জুন, ব্লকচেইন অলিম্পিয়াড ২০২৪ প্রতিযোগীতাটি ১২০টি বিশ্ববিদ্যালয় থেকে ২০০ টিরও বেশি দল প্রাথমিক রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে শুরু হয়। মাত্র ৩০ টি দল ০৩-০৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়। সম্প্রতি পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চূড়ান্ত পর্বের বেশ কয়েটি ধাপের বাছাই প্রক্রিয়া শেষে ইউআইইউ টিম ‘চেইন রিঅ্যাকশন’ চ্যাম্পিয়ন ঘোষণাসহ সম্মানজনক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী চ্যাম্পিয়নশিপ পুরস্কার অর্জন এবং ২ লক্ষ টাকা পুরস্কার পায়।ইউআইইউ টিমের নেতৃত্বে ছিলেন ইউআইইউ’র গ্রাজুয়েট আবু সালেহ এবং সদস্যরা হলেন আহমেদ শাবাব নুর, সামরিন সিলভিয়া, এনান ইশ...










