মঙ্গলবার, মে ১২

Blog

পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক নির্ধারণ
জাতীয়

পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক নির্ধারণ

|| নিউজ ডেস্ক ||বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক। আইন শৃঙ্খলা রক্ষাকারী এই তিন বাহিনীর নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নতুন রঙের পোশাক নির্ধারণ করা হয়।তিনি বলেন, আজকে বৈঠকে আমরা নতুন পোশাক নির্ধারণ করেছি। পর্যায়ক্রমে বাহিনীগুলোর সদস্যদের এ পোশাক দেওয়া হবে।এর আগে, ১১ আগস্ট পুলিশ ইউনিফর্ম এবং লোগো পরিবর্তনের কথা জানিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।তিনি বলেছিলেন, ‘পুলিশের ইউনিফর্ম এবং লোগো সবই পরিবর্তন করা হবে। অনেকেই এই ইউনিফর্ম পরে কাজ করতে চাচ্ছেন না, তাই দ্রুত তা পরিবর্তন করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হব...
ঢাবিতে ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ শুরু আজ
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ শুরু আজ

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী "ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৫" শুরু হচ্ছে আজ সোমবার। ২০ ও ২১ জানুয়ারি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় দুদিনব্যাপী টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচ শুরু হবে দুপুর সোয়া ২টায়।টুর্নামেন্টটি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্রীদের অংশগ্রহণে ২ জন করে মোট ১২টি টিমে ভাগ করা হয়েছে। বিখ্যাত ইরানি নারী লেখক, কবি, পরিচালক, গবেষকদেরদের নামে ১২টি টিমের নামকরণ করা হয়েছে। বিভাগটির ১৪ থেকে ১৮তম ব্যাচের ছাত্রীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।...
“মন”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“মন”_কবিতা

|| মোঃ আব্দুল হামিদ সরকার ||মনের অলিগলিতে জমাকৃত ধুলি কনা,দক্ষিণা হাওয়ায় উড়ে যাক তা ফলুক যত সোনা।মনের দৈর্ঘ্য প্রস্থে পুষ্পিত হোক ফুল,শুদ্ধতায় বক্ষ গড়বো ঝরে যাক সব ভুল।প্রীতিমাল্য দিবো মোরা সত্য সুন্দরের গলে,মানবতার নিশান উড়ুক মনের পলে পলে।মন আঙিনায় রোপন করি সৌহার্দ সম্প্রীতির বৃক্ষ,শান্তির পরশে পুলকিত হোক জীবনালোখ্য।মন ছুটে যাক অবারিত মাঠে প্রজাপতির পাখায়,পুষ্প বৃষ্টিতে ছুঁয়ে যাক মন সূর্যমুখী ফুলের ডগায়।স্বদেশ প্রেমের দীপ্ত শিখায় মন হোক আলোকিত,দুঃখীজনকে করবো সেবা মনের হোক ব্রত।খোদাভীরু মনন গড়বো এই মনের চাওয়া,টগর বেলী শেফালিকা ফুলের লেগে থাকুক ছোঁয়া।অদৃশ্য মনের নেই যে কোন আকার,দেহের মাঝে মনেরই যে বাস, চোখে দেখা ভার।কর্মযজ্ঞের আল্পনায় মন যে চেনা যায়,সু-কাজে মন দাও সবে ভবের দুনিয়ায়।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ...
“ভণ্ড”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“ভণ্ড”_কবিতা

|| মো. নুরুল হুদা ||তুই ভণ্ড!নষ্টামি তোর মাথায় আসে,তুই বুঝিস না?তোকে দেখে মানুষ হাসে।চলিস যতই রং মাখিয়েচিনবে না লোকে তোকে দেখে,যতই চলিস এঁকেবেঁকে,তুই ধোকাবাজ!দেখে তোকে মানুষ ডাকে।নিজের মত জগৎ দেখিস,ভাল হবি না শপথ করিস।তুই ভণ্ড!হবি খণ্ডতোকে চিনতে কষ্ট হয় নাআপন লুকিয়ে করিস বায়না।তুই ভণ্ড!প্রতারক প্রচণ্ডতোকে দেখতে চাই নাসুন্দর জীবন গড়ে তবেদেখিস মনের আয়না।লেখক: কবি ও সাহিত্যিক এবং লেখক ও গবেষক, ঢাকা। রচনাকাল: ১৯ জানুয়ারি, ২০২৩।...
বগুড়ায় যুবঅধিকার পরিষদের ভারতীয় আগ্রাসন বিরোধী মশাল মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় যুবঅধিকার পরিষদের ভারতীয় আগ্রাসন বিরোধী মশাল মিছিল

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় ভারতীয় আগ্রাসন বিরোধী মশাল মিছিল করেছে বাংলাদেশ যুবঅধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখা। রবিবার (১৯ জানুয়ারি) রাত ৮ টায় শহরের সাতমাথা এলাকায় এই মশাল মিছিল করে তারা।সম্প্রতি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় উগ্র নাগরিক ও বিএসএফ এর উগ্র আচারণের বহিঃপ্রকাশ স্বরূপ বাংলাদেশের নিরীহ মানুষের উপর হামলা, সীমান্ত এলাকার গাছ কাঁটা ও আগ্রাসনের প্রতিবাদে এই মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক এবং সমন্বয়কএম এস এ মাহমুদ। যুবঅধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ইসরাফিল আলম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ-সাংগঠিক সম্পাদক মোঃ শিপন মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, নন্দীগ্রাম উপজেলার আহ্বায়ক মোঃ ...
চৌহালীতে স্কুলছাত্রকে যৌন নির্যাতনের মামলায় বিএনপি নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চৌহালীতে স্কুলছাত্রকে যৌন নির্যাতনের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

|| চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||স্কুলছাত্রকে যৌন নির্যাতনের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ফকির মো: জুয়েল রানাকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (১৯ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে চৌহালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।গত শনিবার (১১ ডিসেম্বর) রাতে পূর্ব পরিচয়ের সূত্রধরে চৌহালী উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। এরপর ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সোমবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কা...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এবিএম মূসা-সেতারা মূসা ট্রাস্ট ফান্ড’ গঠন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এবিএম মূসা-সেতারা মূসা ট্রাস্ট ফান্ড’ গঠন

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এবিএম মূসা-সেতারা মূসা ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে ‘এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ব্যারিস্টার মো. আফতাব উদ্দিন ২০ লাখ টাকার একটি চেক আজ রবিবার (১৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী-এর কাছে হস্তান্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে এবিএম মূসার কন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শারমিন মূসা, মরিয়ম সুলতানা ম...
বিজিবির কাছে দুঃখ প্রকাশ করে পিছু হটল বিএসএফ
জাতীয়, সর্বশেষ

বিজিবির কাছে দুঃখ প্রকাশ করে পিছু হটল বিএসএফ

|| নিউজ ডেস্ক ||সংঘর্ষের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্তে দিয়ে ভারতীয়দের ঢুকে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে চৌকা সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিএসএফ) কাছে এ দুঃখ প্রকাশ করে তারা।মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া পতাকা বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ভারতীয়দের বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা।আর বাংলাদেশ-ভারতীয়দের সংঘর্ষ থামাতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। আজ সকালে এ সংঘর্ষের সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ...
সংস্কারের সাথে নির্বাচনের বিরোধ নেই, দুটি একসঙ্গে চলতে পারে: মির্জা ফখরুল
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংস্কারের সাথে নির্বাচনের বিরোধ নেই, দুটি একসঙ্গে চলতে পারে: মির্জা ফখরুল

|| নিউজ ডেস্ক ||সংস্কারের সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই; দুটিই একসাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। চার সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্র সংগঠন ও সরকারের সহযোগিতা ছাড়া সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের পর যে সরকারে আসবে তিনি এই সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবেন। আমরা আমাদের দলের পক্ষে থেকে পরিষ্কার ...
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু সোমবার
জাতীয়, সর্বশেষ

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু সোমবার

|| নিউজ ডেস্ক ||বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে সোমবার (২০ জানুয়ারি)। এদিন সকালে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ভোটারদের তথ্য সংগ্রহের কাজ চলবে দুই সপ্তাহব্যাপী।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে দশটায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ এর শুভ উদ্বোধন করবেন।অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, ঢাকা, ডিআইজি, ঢাকা রেঞ্জ, ঢাকাসহ নির্বাচন কমিশন সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।নির্বাচন কমিশনের (ইসি) এই কার্যক্রম আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত।এদিকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহযোগিতার জন্য...