মঙ্গলবার, মে ১২

Blog

তজুমদ্দিনে সাত জুয়াড়ি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে সাত জুয়াড়ি আটক

|| স্টাফ রিপোর্টার ||ভোলার তজুমদ্দিনে তাঁস দিয়ে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে সাতজনকেআটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৫,৩৬৫/- টাকা ও আলামত হিসেবে সর্বমোট ২৬৩ খানা তাস জব্দ করা হয়। আসামিদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।ওসি মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতেমঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ২২:৩০ ঘটিকায় এসআই শেখ শাহীদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ সাকিনের ০৯নং ওয়ার্ডে মোঃ সোহাগ (২৬) এর চায়ের দোকানের সামনে বেড়িবাঁধে তাস খেলারত অবস্থায় সাতজনকে আটক করা হয়।আটককৃতরা হলো, মোঃ সোহাগ (২৬) মোঃ শরিফ (৩৫) মোঃ ফরহাদ (২৬), মোতাহার (৪০) নুর উদ্দিন (৩২) ৬. নুর ইসলাম (৪০) ৭. মোঃ দুলাল (২৪)। মামলা রজু করে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।...
“আমার গ্রাম”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“আমার গ্রাম”_কবিতা

|| মোঃ আব্দুল হামিদ সরকার ||কুলকুল স্রোতের ধ্বনি,যমুনা পাড়ের গ্রামখানি।গাছের ছায়ায় লতা পাতায়,ইতিহাসের স্মৃতির খাতায়।কৃষক শ্রমিক তাঁতি জেলে,সম্প্রীতির ছায়ায় দোলে।শিল্প সাহিত্যের লতানো শিকড়,কোকিল ডাকা মিষ্টি ভোর।লাউ গাছের বাড়ন্ত ডগা,পাখা ঝাপটায় বিলে বগা।দুর্বাঘাসের পতিত জমি,সহাবস্থানের উর্বর ভূমি।আম্র মুকুলের ছড়ানো ঘ্রাণ,নেচে উঠে সকলের প্রাণ।বধূর আঁচলে কুড়ানো আম,সে আমারই জন্মভূমি দেলুয়া গ্রাম।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২১ জানুয়ারি, ২০২৫।...
মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হলো কারিমার
বিশেষ সংবাদ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হলো কারিমার

|| নিজস্ব প্রতিবেদক ||২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। সে ফলাফলে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে ঢাকা সরকারি মুগদা মেডিকেল কলেজের জন্যে মনোনীত হয়েছেন কারিমা আক্তার। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ সাপলেজা গ্রামের মোঃ আনছার আহমেদ গাজীর ছোট মেয়ে কারিমা। জানতে চাইলে চান্স পাওয়া শিক্ষার্থী কারিমা আক্তার জানান, ছোটবেলা থেকেই আমার ডাক্তারী পড়ার স্বপ্ন। আজ সে স্বপ্ন পূরণ হয়েছে। তবে সকলের কাছে দোয়া চাই ভালোভাবে পড়াশোনা শেষ করে চিকিৎসক হয়ে গরিব অসহায়-সহ এলাকার মানুষকে সেবা দিতে পারি।সাপলেজা মডেল হাই ইস্কুল উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী কারিমা আক্তার এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ৭৩৪ তম হয়ে উত্তীর্ণ হওয়ায় স্কুলসহ সকলের মাঝে আনন্দ বিরাজ করছে। এই শিক্ষার্থী’র চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে তার পিতা- মোঃ আনছার আহমেদ গাজী, মা...
বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া শেরপুর উপজেলার পৌর শহরের কলেজ রোড এলাকায় কোচের চাকায় পিষ্ট হয়ে কবির হোসেন (৭০) নামে একজন বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে পৌর শহরে কলেজ রোড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন (৭০) পৌর শহরে উলিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন স'মিল ব্যবসায়ী।জানা গেছে, কবির হোসেন গতকাল রাত সাড়ে ১১ টার দিকে প্রতিষ্ঠান বন্ধ করে নিজ প্রয়োজনে শেরপুর কলেজ রোড এলাকা ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশে যাচ্ছিলেন ।বগুড়া থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে সজোড়ে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে যান। তৎক্ষণাত একটি কোচ তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে করে কবির হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে তার পরিবারের লোকজন এসে লাশটি নিয়ে যায়।...
বেলকুচিতে ‘বোমা বিস্ফোরণে’ চরমপন্থি নিহতের ঘটনায় ১৩ মাস পর তদন্তে গতি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ‘বোমা বিস্ফোরণে’ চরমপন্থি নিহতের ঘটনায় ১৩ মাস পর তদন্তে গতি

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচির সাবেক শ্রমিকলীগ নেতা আব্দুল মোতালেবের বাড়িতে ‘বোমা বিস্ফোরণের’ আলোচিত ঘটনায় চরমপন্থী সদস্য ফজলু হক নিহতের ঘটনার মূল ‘মাস্টারমাইন্ডরা’ এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। বোমা বিস্ফোরণে সর্বহারা-চরমপন্থী হত্যার ‘মাস্টারমাইন্ড’ আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি আব্দুল মমিন মন্ডল ও তার নির্বাচনী সমন্বয়ক আমিনুল ইসলাম ওরফে ইঞ্জিনিয়ার আমিনুল শুরু থেকেই রহস্যজনক পুলিশের সন্দেহের বাইরে। তারা বাইরে থাকলেও ১৩ মাস পর মামলার তদন্তে হঠাৎ ‘গতি’ ফিরেছে।অভিযোগ রয়েছে, ‘বোমা বিস্ফোরণের’ ঘটনাটি শুরু থেকেই আড়াল করার চেষ্টা করেন বেলকুচির সাবেক ওসি আনিছুর রহমান ও সহকারী পুলিশ সুপার জন রানা (সরকার পতনের কদিন আগে চাকরি ছেড়ে সস্ত্রীক কানাডায় পাড়ি জমিয়েছেন)।এর আগে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন বেলকুচি থানা ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান। তার তদ...
বগুড়ায় পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় মাটি খেকোদের রাজত্ব
অপরাধ, আইন ও আদালত, সভ্যতা ও সংস্কৃতি, সারাদেশ

বগুড়ায় পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় মাটি খেকোদের রাজত্ব

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি এলাকায় সরকারি খাস জমি, কৃষি জমি এবং রাস্তা-ঘাট মাটি খেকোদের দখলে।ক্ষমতাধর ব্যক্তিদের ছত্রছায়ায় দিনের পর দিন এ মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে।অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসন এবং পুলিশ ম্যানেজের মাধ্যমে এই কর্মকাণ্ড নির্বিঘ্নে চলছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘোলাগাড়ি হাই স্কুলের পেছনের সরকারি খাড় থেকে শুরু করে উচলবাড়িয়া (কাহালু সীমান্ত) পর্যন্ত বিশাল এলাকার খাস জমি এবং কৃষি জমি দেদারসে কেটে নেওয়া হচ্ছে।১৫ ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ সরদার, ঘোলাগাড়ির বাইজিদ, হাবিবুরসহ আরও কয়েকজন ব্যক্তি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ছায়ায় এসব কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।এছাড়া, নুনগোলা ইউনিয়নের বিভিন্ন এলাকাতেও একই চিত্র দেখা যাচ্ছে। কৃষি জমি কেটে সেগুলো বিলীন করা হচ্ছে, যা স্থানীয় কৃষি ব...
পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

|| স্টাফ রিপোর্টার | ভোলা ||দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংকপূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে দেশে ‘ইসলামিক কর্ণার’ স্থাপনের কার্যক্রম চালু করেছে। এসব কর্ণারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন। এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে পূবালী ব্যাংক পিএলসি ভোলার কুঞ্জেরহাট উপশাখার একটি নান্দনিক ও গ্রাহকবান্ধব ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল বিভাগের ডিজিএম ও রিজিওন্যাল ম্যানেজার মো. রুহুল আমিন। কুঞ্জেরহাট উপশাখার ব্যবস্থাপক মো. মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক গাজী তাহের লিটন, মেজবাহউদ্দিন সম্রাট।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের বরিশাল জোনের সিনিয়র অফিসার গাজী মো. হাস...
‘জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব’ বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক, সর্বশেষ

‘জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব’ বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||শপথ নেওয়ার পরই জন্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই আদেশ আদালত পর্যন্ত গড়াতে পারে বলে মনে করছেন তিনি।স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই এ সম্পর্কিত নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। খবর ওয়াশিংটন পোস্টের।প্রায় ১৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুরা ‘জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব’ পেয়ে আসছেন। ট্রাম্প এই সাংবিধানিক অধিকারকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন।মার্কিন প্রেসিডেন্ট জানান, জন্মসূত্রে নাগরিকত্ব একেবারে হাস্যকর। তার বিশ্বাস এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে।আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন যে, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে, তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখ...
থিয়েটার আর্টের নতুন নাটক ‘বলয়’-এর উদ্বোধনী প্রদর্শনী শুক্রবার
বিনোদন, সর্বশেষ

থিয়েটার আর্টের নতুন নাটক ‘বলয়’-এর উদ্বোধনী প্রদর্শনী শুক্রবার

|| বিনোদন ডেস্ক ||দেশের অন্যতম শীর্ষস্থানীয় নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে আনছে নতুন নাটক ‘বলয়’। আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি দলের ৪০তম প্রযোজনা।তিনটি চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‌‘বলয়’-এর গল্প। তাদের একজন রাজনৈতিক, অন্যজন ধর্মতাত্ত্বিক এবং অপরজন বিজ্ঞান চিন্তক। তারা তিনজনই এসেছে মনোবিশ্লেষকের কাছে কাউন্সেলিংয়ের জন্য। তাদের উপলব্ধি একইরকম, প্রত্যেকেই তারা আপন বলয়ে আবদ্ধ। হাঁপিয়ে উঠেছে তারা, আর পেরে উঠছে না । তারা পরিত্রাণ চায়। বলয় মুক্তজীবন চায়। কাউন্সেলিংয়ের ফাঁকে বের হয়ে আসে তাদের না বলা কথা। উপলব্ধির কথা। বিজ্ঞান ধর্ম রাজনীতির কথা।নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন মোকাদ্দেম মোরশেদ। ‘বলয়’ প্রসঙ্গে তিনি বলেন, এক বলয় থেকে অন্য বলয়ে আমর...
জনগণের প্রত্যাশা ও প্রাপ্তিঃ সমকালীন ভাবনা
অভিমত, সর্বশেষ

জনগণের প্রত্যাশা ও প্রাপ্তিঃ সমকালীন ভাবনা

|| মো. নুরুল হুদা ||জুলাই-আগস্টের বিপ্লবের পূর্বে বেশকিছু বিষয় সাধারণ মানুষের দৃষ্টি আকৃষ্ট করেছে। তন্মধ্যে-১. আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা।২. অর্থ পাচার।৩. ভারতের স্বার্থ রক্ষা।৪. দ্রব্য মূল্যের উর্ধগতি।৫. বিনা ভোটে সরকার পরিচালনা।৬. শিক্ষা ও চাকুরীতে দলীয়করণ।৭. গুম-খুন, মামলা-গ্রেপ্তারে হয়রানি।৮. অবৈধ ভারতীয়দের বাংলাদেশে কর্মসংস্থান।৯. বাংলাদেশের নিরাপত্তা বিবেচনা না করে রেল চুক্তিসহ অবৈধ গোপন চুক্তি।১০. দুর্নীতি ও বৈষম্য ইত্যাদি।উপরিউক্ত বিষয়ে জনগণের পাওয়া না পাওয়া জড়িত।দিন শেষে জনগণ এগুলোর হিসাব করবে। তাই এগুলো বুঝিয়ে না দেয়া পর্যন্ত জনগণের কাছাকাছি থাকতে হবে। জনগণকে আশ্বস্ত করতে হবে। পারত পক্ষে বিবাদ-বিভাজন এড়িয়ে চলতে হবে। বিগত বছরগুলোতে দলীয় নেতা-কর্মীদের বহু ত্যাগ-তিতিক্ষা যেন বৃথা না যায়। খেয়াল রাখতে হবে। ৫ আগস্টে শহীদ ও আহতদের পাশে বিশেষভাবে দাঁড়াতে হবে। জনদুর্ভোগ কমাতে নিব...