মঙ্গলবার, মে ১২

Blog

‘দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নেই’: দুদু
রাজনীতি, সর্বশেষ

‘দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নেই’: দুদু

|| নিউজ ডেস্ক ||দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশের সংস্কারের কথা বলে ছয় মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেশের জনগণ দেখতে পায়নি। এ সরকারের কথাবার্তায় মনে হচ্ছে- সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। তিনি অবিলম্বে দ্রুত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি নির্বাচনী রোড ম্যাপ তৈরির আহ্বান জানান।বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের দায়িত্ব হলো একটি নির্বাচনী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুন্দরভাবে বিদায় নেওয়া। অবিলম্বে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকারসহ সব অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। শেখ হাসিনার পতন...
আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেল সাদপন্থীরা
ধর্ম ও দর্শন, সর্বশেষ

আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেল সাদপন্থীরা

|| ধর্ম ডেস্ক ||আগামী বছর থেকে টঙ্গীর তুরাগ তীরের ময়দানে ইজতেমার আয়োজন ও তাবলীগি কার্যক্রম পরিচালনা না করার শর্তে চলতি বছর টঙ্গীতে ইজতেমার অনুমতি পেয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্তটি দেওয়া হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে তাবলীগ জামায়াতের (মাওলানা সাদ এর অনুসারী) বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলীগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এই বছর দ্বিতীয় পর্বে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।...
৫০ লাখ ভোটারের তথ্য হালনাগাদ
জাতীয়, সর্বশেষ

৫০ লাখ ভোটারের তথ্য হালনাগাদ

|| নিউজ ডেস্ক ||নির্বাচন কমিশন (ইসি) বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জনের তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটারের তথ্য পাওয়া গেছে। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে বাকিদের নিবন্ধনপ্রক্রিয়া শেষে ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হবে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। সোমবার (৩ ফেব্রুয়ারি) তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে।মঙ্গলবার হালনাগাদ কার্যক্রমের সংগৃহীত প্রাথমিক তথ্য নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সচিব। তিনি জানান, এই সংখ্যা চূড়ান্ত নয়। এটি আরও বাড়তে পারে।আখতার আহমেদ বলেন, আগামী ১১ এপ্রিল পর্যন্ত ভোটার নিবন্ধনের কাজ চলব...
‘অবস্থান শনাক্ত নিখোঁজ সুবার’, যে কোনো সময় উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

‘অবস্থান শনাক্ত নিখোঁজ সুবার’, যে কোনো সময় উদ্ধার

|| নিউজ ডেস্ক ||রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় ১১ বছরের আরাবি ইসলাম সুবা। দুইদিন পর মেয়েটির দেখা মিলেছে নওগাঁ জেলায়। তবে তাকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।পুলিশ বলছে, মেয়েটিকে শনাক্ত করা হয়েছে নওগাঁয়। তবে কৌশলগত কারণে এখনও উদ্ধার করা যায়নি। শিগগির তাকে উদ্ধার করা হবে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে ডিএমপির আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া গণমাধ্যমকে বলেন, মেয়েটিকে নওগাঁ জেলায় দেখা গেছে। শনাক্ত করা হয়েছে। তবে কৌশলগত কারণে এখনও উদ্ধার করা যায়নি। শিগগির জেলা পুলিশের সহয়তায় তাকে উদ্ধার করা হবে এবং যে ছেলেটি নিয়ে গেছে তাকেও গ্রেফতার করা হবে।এর আগে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা।পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন ছেলের (২০+) হাত ধরে চলে যায় সুবা।...
গোলাপি রংয়ের ২৬১০টি বাস চলবে ঢাকায়
জাতীয়, বিশেষ সংবাদ, রাজধানী, সর্বশেষ

গোলাপি রংয়ের ২৬১০টি বাস চলবে ঢাকায়

|| নিউজ ডেস্ক ||আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরের বিভিন্ন রুটে ২১টি কোম্পানির বাস চলবে টিকিট কাউন্টারের ভিত্তিতে। এভাবে চলবে প্রায় দুই হাজার ৬১০টি বাস। যাত্রীরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে উঠবেন। আর সব বাস একই রংয়ের (গোলাপি) হবে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আব্দুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন রুটে টিকিট কাউন্টারের ভিত্তিতে বাস চলাচলের উদ্ভোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির চালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি না করে পাক্ষিক ...
বিশ্ব ক্যান্সার দিবস আজ
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

বিশ্ব ক্যান্সার দিবস আজ

|| নিউজ ডেস্ক ||প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। সারা বিশ্বেই এই রোগের থাবা রয়েছে। উন্নত-আধুনিক দেশ থেকে শুরু করে পিছিয়ে পড়া কোনো দেশই এর বাইরে নয়।এবার দিবসটির প্রতিপাদ্য ‘ইউনাইটেড বাই ইউনিক’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, রোগের মধ্যে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যান্সার। প্রতিবছর এতে মারা যায় প্রায় এক কোটি মানুষ।বিশেষজ্ঞরা বলে থাকেন, সচেতনতা এবং সুষ্ঠু জীবনযাত্রার মাধ্যমে একটি বড় অংশের ক্ষেত্রে ঠেকিয়ে রাখা যায় এ মারণরোগ। তাই ক্যান্সার নিয়ে আশঙ্কার বদলে সচেতনতার প্রসার বেশি জরুরি। আর সেই কারণেই, প্রতি বছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস।চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সার তাড়াতাড়ি ধরা পড়ে এবং সেক্ষেত্রে চিকিৎসা সহজ হয়। ক্যান্সার ছড়িয়ে পড়লে শরীরের বিভিন্ন স্থানে লক্ষণ বা ...
ঢাবির সিনেট ভবনে ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবির সিনেট ভবনে ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’

|| নিজস্ব প্রতিবেদক ||যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই ফেয়ার অনুষ্ঠিত হয়।যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তুলে ধরার লক্ষ্যে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই মেলার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকালে এই মেলা উদ্বোধন করেন।এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিরেক্টর ফর পাবলিক এনগেইজমেন্ট মি. স্কট হার্টম্যান এবং দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ‘এডুকেশন ইউএসএ স্প্রি...
এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প হবে মিরপুরে
খেলাধুলা, সর্বশেষ

এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প হবে মিরপুরে

|| স্পোর্টস ডেস্ক ||চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ট্যুর প্ল্যান। চট্টগ্রামে নয় ৬ ফেব্রুয়ারি থেকে প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে মিরপুরে শুরু হবে অনুশীলন। এগিয়েছে টাইগারদের আমিরাত যাত্রার দিনক্ষণও। সব ঠিক থাকলে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ের বিমান ধরবেন শান্ত-নাহিদ'রা। যেখানে ১৫ ফেব্রুয়ারি খেলবেন একটি প্রস্তুতি ম্যাচও। তবে ভারত নয়, সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান 'এ' দল। বিসিবির সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।এদিকে শেষের পথে বিপিএল। বাকি কেবল দুই ম্যাচ। তবে টুর্নামেন্ট শেষেই ফুসরত মিলছে না ক্রিকেটারদের। আলাদা করে বললে যাদের টিকেট মিলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। কারণ শুরু হওয়ার অপেক্ষায় মেগা এই টুর্নামেন্টের ব্যস্ততা।বিসিবি সূত্রের তথ্য মতে, বিপিএল ফাইনালের আগেই আগামী ৬ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প। যেখা...
ভারত থেকে এলো আরও ১২৫ টন চাল
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ভারত থেকে এলো আরও ১২৫ টন চাল

|| নিউজ ডেস্ক ||বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে কয়েক দফায় এসেছে টনের পর টন চাল। সোমবার (৩ ফেব্রুয়ারি) বন্দরটিতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে এসেছে পাঁচ ট্রাকে ১২ টন আতপ চাল।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে চাল আমদানির তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।তিনি বলেন, ভারত থেকে আবার ১২৫ টন আতপ চাল আমদানি হয়েছে। এ চালগুলো আমদানি করেছে আল আমিন স্ট্যাবিলিসড নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে ২৫ টন করে পাঁচটি ট্রাক ইয়ার্ডে প্রবেশ করে।বর্তমানে বন্দরটিতে ৯৫ শতাংশ পাথর নির্ভর হলেও বর্তমানে চালসহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে। এছাড়া মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিকদানা, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়। বর্তমানে গত কয়েক দিনে দুই দফায় ২০০ টন চাল আমদানি ...
চীনের লাদাখ দখল নিয়ে লোকসভায় মুখ খুললেন রাহুল গান্ধী
আন্তর্জাতিক, সর্বশেষ

চীনের লাদাখ দখল নিয়ে লোকসভায় মুখ খুললেন রাহুল গান্ধী

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া' ব্যর্থ হয়েছে এবং আমাদের তুলনায় যেকোনও বিষয়ে চীন অন্তত ১০ বছর এগিয়ে আছে।লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনায় সোমবার মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।কংগ্রেস পার্টির সংসদ সদস্য রাহুল গান্ধী বলেন, লাদাখে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদির দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুপক্ষের দাবি পরস্পর-বিরোধী।প্রধানমন্ত্রী সবার সামনে বলছেন, চীনা আগ্রাসন হয়নি। কিন্তু ভারতীয় সেনাবাহিনী বলছে, আমাদের ৪,০০০ বর্গ কিমি এলাকা দখল করে আছে চীন।রাহুল গান্ধী আরও বলেন, আমি রাষ্ট্রপতির ভাষণ পুরোটাই শুনেছি। গত কয়েক বছর ধরে তিনি একই কথা ঘুরিয়ে-ফিরিয়ে বলে যাচ্ছেন। আমরা এই করেছি, এই করেছি, এই করেছি।যে কোনো দেশ চলে উৎপাদন ও খরচের...