নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানানো সেই গডফাদার কোথায়? : জামায়াত আমির
|| নিউজ ডেস্ক ||শামীম ওসমানকে নারায়ণগঞ্জের ‘গডফাদার’ সম্বোধন করে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জের গডফাদার আজ কোথায়? যিনি আমাদের একজন আমিরকে বলেছিলেন তার প্রবেশ নিষেধ। সাইনবোর্ডও টানিয়ে রেখেছিলেন।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভায় তিনি এসব কথা বলেন। জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।ডা. শফিকুর রহমান বলেন, সেই গডফাদার একটি সভায় ডিসি-এসপিকে উদ্দেশ করে বলেছিলেন, ‘আমার নামে অগ্রিম মামলা করে রাখেন। আমি অধ্যাপক গোলাম আযমকে হত্যা করতে চাই।’ অধ্যাপক গোলাম আযম অত্যাচার-নির্যাতন সহ্য করে মৃত্যুবরণ করেছেন। কিন্তু গডফাদারের সুযোগ হয়নি খুন করার।তিনি আরও বলেন, অহংকার ভালো জিনিস নয়। দুনিয়াতেই করুণ পরিণতি ভোগ করতে হয়। আজ সেই গডফাদার কোথায় আছেন। নারায়ণগঞ্জবাসী যুগ যুগ ধরে কষ্ট...










