সোমবার, মে ১১

Blog

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সন্ধ্যায়
রাজনীতি, সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সন্ধ্যায়

|| নিউজ ডেস্ক ||প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি। এ বিষয়ে গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।বিএনপির সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলটির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে।এর আগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে সাক্ষাতের সময় চাওয়া হয়।...
শিশুদের হজে নেওয়া নিষিদ্ধ করলো সৌদি আরব
ধর্ম ও দর্শন, সর্বশেষ

শিশুদের হজে নেওয়া নিষিদ্ধ করলো সৌদি আরব

|| আন্তর্জাতিক ডেস্ক ||২০২৫ সালে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রতিবছর তীব্র ভিড়ের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। হজযাত্রার সময় শিশুদের সুস্থতা বজায় রাখা এবং যেকোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’সৌদির হজ মন্ত্রণালয় বলেছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের অগ্রাধিকার দেয়া হবে, যারা এর আগে হজ করেননি।চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে ন...
সিরাজগঞ্জের পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

|| নিউজ ডেস্ক ||আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও সিরাজগঞ্জের নয়টি উপজেলা নিয়ে গঠিত ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের দারুল ইসলাম একাডেমি হলরুমে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতের সংসদীয় মনোনয়ন বোর্ড।জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদরের একাংশ) আসনে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ...
“বলে দিব রবের কাছে”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“বলে দিব রবের কাছে”_কবিতা

|| মো. নুরুল হুদা ||রবের কাছে বলে দিবতোমরা জুলুমবাজ,অন্যায়-জুলুম টিকে থাকবেলাগবেই মাথায় তাজ!মানব জাতি যান বাঁচাতেকরছে ছুটাছুটি,চল-চাতুরীতে ধরে নিচ্ছঅসহায়ের টুটি!বন্ধু সেজে কাছে আসবলছ মিষ্টি-মধুর কথা,সুযোগ বুঝে মার কোপপ্রাণে লাগে ব্যথা!আইলানের লাস ভেসে উঠলকাঁদল মানব জাতি,মানবতার কথা বলেহতে চাও সাথী!সকাল-বিকাল অস্ত্র বানাওনেই আপন লাজ,মানুষ মেরে প্রাসাদ গড়সাজ মহারাজ!পরের ধনে লোভ তোমারকর আনাগোনা,চল-চাতুরী আঁট মনেহাসিল করতে সোনা!রব দেখেন সবকিছুবেশি বেড়ো না,মৃত্যু একদিন ঢেসে ধরবেছাড় পাবে না!সময় থাকতে হুঁশিয়ার হওরব তিনিই দয়াবান,তাঁর খুশিতে জীবন গড়উঁচু হবে শান!লেখক: কবি ও সাহিত্যিক এবং লেখক ও গবেষক, ঢাকা। রচনাকাল : ১০ ফেব্রুয়ারি, ২০২৫।...
বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ডের কানছগাড়ী এলাকায় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে এই দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মাহবুবর রহমান। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপির নির্বাহী সদস্য এ্যাড. আব্দুল...
রায়পুরায় স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী ||নরসিংদীর রায়পুরায় এবার স্ত্রীর শাবলের আঘাতে স্বামী আবুল কাসেম (৫২) নামে একব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা পৌরসভার মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে। আটকৃত ব্যক্তি হলেন, একই এলাকার নিহত আবুল কাসেমের স্ত্রী পাপিয়া সুলতানা (রুমা)। রায়পুরা থানার উপপরিদর্শক শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ ঘরে কাজ করার সময় স্ত্রী পাপিয়া সুলতানা রুমার সাথে কথা কাটাকাটি হয় তার স্বামী আবুল কাশেমের। একপর্যায়ে উত্তেজিত হয়ে পাপিয়া সুলতানা রুমা ঘরের কোনে থাকা শাবল দিয়ে আবুল কাশেমকে মাথায় একাধিক আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।ঘাতক স্ত্রী পাপিয়া সুলতানা রুমার ভাষ্যমতে– তিনি তার স্বামীর মাথায় শাবল দিয়ে একাধিক আঘাত করেন। তারপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ঘটনাস্থলে...
বেলকুচিতে স্কুলের দরোয়ানের সাথে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে ৪ শিক্ষার্থী হাসপাতালে
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে স্কুলের দরোয়ানের সাথে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে ৪ শিক্ষার্থী হাসপাতালে

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ বেলকুচির রাজাপুর উচ্চ বিদ্যালয়ে দারোয়ানের সাথে এক ছাত্রের কথা কাটাকাটির জেড়ে মারপিট ও ধারালো চাকুর আঘাতের ঘটনা ঘটেছে। এতে ওই বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটেছে। এতে এলাকায় উক্তেজনা বিরাজ করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়াকে মোটরবাইকে নিয়ে স্কুলে আসে বড় ভাই আজিম আকন্দ। স্কুল গেইটের দায়োয়ান আব্দুল আউয়াল মোটরসাইকেল নিয়ে ভিতরে প্রবেশ করতে না দিলেই শুরু হয় বাকবিতন্ডা। আজিম আকন্দ সিরাজগঞ্জ বিএল স্কুলের নবম শ্রেণির ছাত্র ও সমেসপুর গ্রামের সোনাউল্লার ছেলে।পরে মোটরসাইকেল বাহিরে রেখেই আজিম আকন্দ রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছোট বোনের স্কুলের আইডি কার্ড তৈরির বিষয়ে কথা বললে একশ টাকা লাগবে জানায়। তার ...
বিপিএলের ট্রফি এখন বরিশালে
খেলাধুলা, সর্বশেষ

বিপিএলের ট্রফি এখন বরিশালে

|| স্পোর্টস ডেস্ক ||বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি নিয়ে নিজেদের ঘরে ফিরেছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দেশি-বিদেশি খেলোয়াড়সহ দুই দুইটি ট্রফি নিয়ে এই প্রথমবারের মতো ধান, নদী আর খালের বরিশালে পৌঁছেছে তামিম ইকবালের দল। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বরিশাল বিমানবন্দরে পৌঁছে দলটি। পরে সেখান থেকে নিরাপত্তার চাদরে ঢেকে টিম ফরচুন বরিশালকে নিয়ে যাওয়া হয় বিসিক এলাকায়।এদিকে সকাল থেকেই বিপিএলের বিজয়ী ট্রফি এবং খেলোয়াড়দের দেখতে বিভাগের বিভিন্ন জায়গা থেকে বেলস পার্কে অবস্থান করেন এ অঞ্চলের ক্রিকেটপ্রেমীরা। উৎসুক জনতার ভিড়ে বেলস পার্ক মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ, হৃদয়, নাজমুল হোসেন শান্তসহ দলের সব খেলোয়াড়কে দেখতে সকাল থেকেই মাঠ দখলে রেখেছেন ক্রিকেটভক্তরা।ফরচুন বরিশালের...
সায়েন্সল্যাব মোড়ে সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সায়েন্সল্যাব মোড়ে সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

|| নিউজ ডেস্ক ||সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি।সায়েন্সল্যাব মোড়ে দেখা যায়, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং তার একটু পরই শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ।...
ভোটের প্রস্তুতি জানতে ইসিতে বিএনপি
রাজনীতি, সর্বশেষ

ভোটের প্রস্তুতি জানতে ইসিতে বিএনপি

|| নিউজ ডেস্ক ||প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে।বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ রয়েছেন।বৈঠকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও রয়েছেন।এছাড়া বিএনপির প্রতিনিধি দলে আছেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।এর আগে, গত নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নতুন দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির সাথে প্রথম বৈঠক।এর আগে, বিকেল ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে তার চেম্বারে সাক্ষাৎ করেন, বিএনপির প্রতিনিধি দল। পরে...