সোমবার, মে ১১

Blog

সকাল সন্ধ্যার যে দোয়ায় আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতের জিম্মাদার হন
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সকাল সন্ধ্যার যে দোয়ায় আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতের জিম্মাদার হন

|| ধর্ম ডেস্ক ||হযরত আবু দারদা (রা.) বলেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় এই দোয়া ৭ বার পাঠ করবে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের জিম্মাদার হবেন। দোয়াটি হলো—حَسْبِيَ اللهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّـلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِউচ্চারণ : হাসবিয়াল্লাহু লা-ইলা'হা, ইল্লা' হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল-আ'রশির আজীম।অর্থ : আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তাঁর উপরেই আমি ভরসা করি, আর তিনি মহান আরশের অধিপতি।(সূরা তওবা, আয়াত : ১২৯; সুনানে আবু দাউদ, হাদিস : ৫০৮১)...
দেশের মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

দেশের মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার

|| নিউজ ডেস্ক ||২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী দেশের মানুষের মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কমে এখন ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার। সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৮৪ ডলার।’সাময়িক হিসেব অনুযায়ী, টাকার অংকেও কমেছে মাথাপিছু আয়। কারণ, টাকার অংকে প্রাক্কলন করা হয়েছিল ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।বিবিএসের হিসাব অনুযায়ী, গত তিন বছর ধরে দেশের মানুষের গড় মাথাপিছু আয় কমেছে। তবে, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ।...
জেসআপ মুট কোর্টে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের অভাবনীয় সাফল্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জেসআপ মুট কোর্টে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের অভাবনীয় সাফল্য

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইনের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম হলো ফিলিপ সি. জেসআপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা। ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএলএসএ) এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে।এ বছর ৬-৮ ফেব্রুয়ারি ২০২৫ সালের ৯ম বাংলাদেশ বাছাই পর্বে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের নবীন শিক্ষার্থীরা প্রথমবারের মতো অংশগ্রহণ করেই তাদের মেধা, পরিশ্রম ও দক্ষতার স্বাক্ষর রেখেছে। তাদের এই অভূতপূর্ব সাফল্য শুধু বিশ্ববিদ্যালয়ের জন্যই নয়, বরং বাংলাদেশের আইন শিক্ষার ক্ষেত্রেও একটি উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে।এই প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ, যেখানে তারা আন্তর্জাতিক আইন সম্পর্কিত তাদের জ্ঞান এবং দক্ষতা প্রদর্শন করতে পারে।এটি তাদের আইন সম্পর্কিত সমস্যা বিশ্লেষণ, যুক্তিতর্ক প্রস্ত...
প্রাণিসম্পদ অধিদফতরে ৬৩৮ জনের চাকরির সুযোগ
চাকরি, সর্বশেষ

প্রাণিসম্পদ অধিদফতরে ৬৩৮ জনের চাকরির সুযোগ

|| ক্যারিয়ার ডেস্ক ||পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদফতর। ১৩টি ভিন্ন পদে ৬৩৮ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি।প্রতিষ্ঠানের নাম: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়অধিদফতরের নাম: প্রাণিসম্পদ অধিদফতরচাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: যেকোনো স্থানবয়সসীমা: ১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ১৮-৩২ বছর (বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না)আবেদন যেভাবে: আগ্রহীরা প্রাণিসম্পদ অধিদফতরের মাধ্যমে আবেদন করতে পারবেনআবেদন ফি: মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর অনুকূলে ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে ট্রেজারি চালানের (কোড নম্বর ১-৪৪৪১-০০০০-২০৩১ অথবা ১৪৪০৪০১-১২৩৭৫৪-১৪২২৩২৬) মাধ্যমে জমা দিতে হবে...
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম
জাতীয়, সর্বশেষ

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

|| নিউজ ডেস্ক ||দুর্নীতির ধারণা সূচকে আবারও দুঃসংবাদ পেল বাংলাদেশ। এই সূচকে বাংলাদেশের আরও অবনতি হয়েছে। বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৫১তম। এর আগে গত বছর এই অবস্থান ছিল ১৪৯তম। সর্বনিম্ন স্কোর পাওয়া দেশগুলো মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম। অর্থাৎ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ এখন ১৪তম অবস্থানে রয়েছে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪'-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদু...
তাহসানের বিয়ে নিয়ে কি বললেন মিথিলা!
বিনোদন, সর্বশেষ

তাহসানের বিয়ে নিয়ে কি বললেন মিথিলা!

|| বিনোদন ডেস্ক ||গেল মাসের শুরুতে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান। বিয়ের পিঁড়িতে বসে সামাজিক মাধ্যম নেড়েচেড়ে দিয়েছিলেন তিনি। এতে গায়ককে অভিনন্দন জানানোর পাশাপাশি সমালোচনাও করছিলেন কেউ কেউ। তবে মুখে তালা দিয়ে রেখেছিলেন তাহসানের প্রাক্তন রাফিয়াত রাশিদ মিথিলা। এবার কথা বললেন তিনি।সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, বিয়ে নিয়ে আমার কিছুই বলার নাই। এটা নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো। যার জীবনের ঘটনা, এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার কিছুই বলার থাকতে পারে না।এর আগে মিথিলা বলেছিলেন, বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে। সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে।অভিনেত্রীর কথায়, আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ...
নাটোরে বিএনপি নেতার বাড়িতে গুলির ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাটোরে বিএনপি নেতার বাড়িতে গুলির ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার

|| নিউজ ডেস্ক ||নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।বাগাতিপাড়া মডেল থানা পুলিশের কর্মকর্তা (ওসি) অমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার মো. সোহেল রানা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং একই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।ওসি অমিনুল হক বলেন, এ ঘটনায় রাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় আইনগত কাজ চলছে।উল্লেখ্য, এর আগে গত ১৭ ডিসেম্বর রাত ১টার দিকে বাগাতিপাড়া উপজেলার জয়ন্তিপুর এলাকায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজ...
রাবিতে জাতীয় ফিজিক্স কনফারেন্সে প্রধান অতিথি ইউআইটিএস উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবিতে জাতীয় ফিজিক্স কনফারেন্সে প্রধান অতিথি ইউআইটিএস উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত “National Conference on Physics-2025”-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। কনফারেন্সের থিম ছিল “Physics: Enigma and Beauty”। গত ৬ ও ৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী কনফারেন্সটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়।কনফারেন্সেটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ শৌকত আকবর।সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ভূঁইয়া বলেন, এরকম কনফারেন্সের মাধ্যমে পদার্থবিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় এবং গবেষণালব্ধ জ্ঞানের মিথস্ক্রিয়া বিজ্ঞান ও প্রযুক্তিকে আরও সমৃদ্ধ করবে। তিনি আরও উল্লেখ করেন য...
১৫ ফেব্রুয়ারির মধ্যে গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মির মুক্তি চান ট্রাম্প
আন্তর্জাতিক, সর্বশেষ

১৫ ফেব্রুয়ারির মধ্যে গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মির মুক্তি চান ট্রাম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||১৫ ফেব্রুয়ারির মধ্যে গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেটি না হলে সেদিনই যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) ট্রাম্প সাংবাদিকদের এসব কথা বলেন।একই দিনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির বাকি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দেয় হামাস। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। এরপরই মূলত এই মন্তব্য করলেন ট্রাম্প।হামাসের এ সিদ্ধান্তকে ভয়ানক হিসাবে আখ্যা দিয়ে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি নিয়ে কী হবে সেই সিদ্ধান্ত ইসরায়েলের হাতেই ছেড়ে দিতে চান তিনি। তবে আমি বলব, যদি শনিবার ১২টার মধ্যে সব জিম্মিকে ফেরত না দেওয়া হয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল করুন। ...
আর্জেন্টিনাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে ব্রাজিল
খেলাধুলা, সর্বশেষ

আর্জেন্টিনাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে ব্রাজিল

|| স্পোর্টস ডেস্ক ||আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হার দিয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্রাজিল। সেই ব্রাজিলই কিনা এখন পেছনে ফেলে দিয়েছে স্রেফ আর্জেন্টিনাকেই!বি-গ্রুপের খেলায় আর্জেন্টিনার পর কলম্বিয়ার কাছেও হেরেছিল ব্রাজিল। চার ম্যাচের দুটিতেই হেরে কোনোমতে টুর্নামেন্টের ফাইনাল পর্বে জায়গা করে নেয় নেইমারদের উত্তরসূরীরা। তবে চূড়ান্ত পর্বে এসেই নিজেদের জাত চেনায় ব্রাজিল।এই পর্বে পায়ের জাদু দেখিয়ে প্রথম তিন ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল। জয়ের হ্যাটট্রিকে আর্জেন্টিনাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠেছে তারা।গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) ভেনেজুয়েলার এস্তাদিও ওলিম্পিকো ডে লা ইউসিভি স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। একইদিনে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দুই ফুটবল ...