খুলনায় ‘হেলদি সিটিস’ প্রকল্পের আওতায় পুকুর ও জলাধার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘হেলদি সিটিস : আরবান গভর্ণ্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে বিদ্যমান পুকুর ও জলাধারসমূহের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। খুলনাকে একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (০১ নভেম্বর) নগরীর তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদরাসার অভ্যন্তরীণ পুকুর থেকে কচুরিপানা ও বিভিন্ন বর্জ্য অপসারণ করা হয়। এ কাজে বিডি-কিন খুলনা সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সি অফিসার মো: অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, লাইসেন্স অফ...










