ভূরুঙ্গামারীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পূর্তি উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা যুবদলের উদ্যোগে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবির।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাদিম মোস্তফা। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল এহেসান ও সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল এবং সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ।অনুষ...










