সোমবার, এপ্রিল ৬

Blog

২২ দেশের গবেষকের অংশগ্রহণে আন্তর্জাতিক কনফারেন্স, থাকছে মুশায়েরা ও গজল সন্ধ্যা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

২২ দেশের গবেষকের অংশগ্রহণে আন্তর্জাতিক কনফারেন্স, থাকছে মুশায়েরা ও গজল সন্ধ্যা

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগ এর যৌথ আয়োজনে আগামী ৯ ও ১০ নভেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনসহ মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক কনফারেন্স। এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয় হলো- দ্যা রোল অব ইকবাল অ্যান্ড নজরুল ইসলাম ইন ন্যাশনাল অ্যাওয়েকেনিং।দুদিনব্যাপী এই কনফারেন্সে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, আমেরিকা, কাতার, মিশর, কানাডা, জার্মানী, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ইরান, তুরস্ক, নেপাল, মালয়েশিয়া, মরিসাস, জাপানসহ মোট ২২টি দেশের খ্যাতনামা অধ্যাপক ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করবেন। তারা এখানে মোট ১৮টি সেশনে ১২৭টি মূল্যবান গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।৭ নভেম্বর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় জাগরণে ইকবাল ও নজরুলের ভূ...
মিশু গাড়ির বডি তৈরিতে ভাগ্য বদল
বাণিজ্য ও অর্থনীতি, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

মিশু গাড়ির বডি তৈরিতে ভাগ্য বদল

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||অটো-ভ্যান, মিশু গাড়ির বডি তৈরির কারখানা করে ভাগ্য বদলিয়েছেন আরিফুল ইসলাম (৩৫) নামের যুবক।সিরাজগঞ্জের সলঙ্গায় চড়িয়া উজির পশ্চিম পাড়ায় হাটিকুমরুল টু সলঙ্গার আঞ্চলিক সড়কের পাশে গড়ে উঠেছে এই কারখানাটি। শুধু তাই নয়, ওই কারখানায় তিনজন শ্রমিক কাজ করে তাদের সংসারে ফিরিয়েছেন স্বচ্ছলতা।সফল উদ্যোক্তা আরিফুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই সবসময় ভাবতাম পড়াশোনা করে অন্য কারও দারস্থ না হয়ে চাকুরির পিছে না ছুটে নিজে কিছু একটা করব। যেখানে বেশ কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু অর্থনৈতিক সংকটের কারনে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে আর সামনে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি।তবে আমার সৎ ইচ্ছে ও প্রবল মনোবল থেকেই ২০১৫ সালে ছোট আকারে গড়ে তুলি এই কারখানা। যার শুরুতে পা চালিত ভ্যানের বডি তৈরি করতাম। সময়ের বিবর্তনে এখন ডিজিটাল যুগে সে পা চালিত গাড়...
৫ তারিখের পর আওয়ামী লীগের আশঙ্কা ছিল পাঁচ লক্ষ নেতাকর্মী মারা যাবে: আলীম
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

৫ তারিখের পর আওয়ামী লীগের আশঙ্কা ছিল পাঁচ লক্ষ নেতাকর্মী মারা যাবে: আলীম

|| আল-আমিন হোসেন | (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচনা ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় বেলকুচি পৌরসভার কামারপাড়া ঈদগাহ মাঠে ৯নং ওয়ার্ড ও দৌলতপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, “আমি যদি নির্বাচনে জয়ী হতে পারি, তবে বেলকুচিকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। আমরা প্রতিহিংসার রাজ...
নিকোটিন পাউচ কারখানার অনুমোদন বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

নিকোটিন পাউচ কারখানার অনুমোদন বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা) কর্তৃক জনস্বাস্থ্যবিধি উপেক্ষা করে “নিকোটিন পাউচ” কারখানার অনুমোদন দেওয়ার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে খুলনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হেলদি সিটি ফোরাম আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, নাগরিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।“রোগ সৃষ্টিকারী নিকোটিন পাউচ—মৃত্যু কারখানার অনুমোদন বাতিল করা হোক” স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, নিকোটিন পাউচ তামাক কোম্পানিগুলোর নতুন নেশার ফাঁদ, যা তরুণদের দ্রুত আসক্ত করছে। এটি কোনোভাবেই ধূমপানের নিরাপদ বিকল্প নয়।বক্তারা বলেন, গবেষণায় প্রমাণিত—নিকোটিন পাউচ মুখ, মাড়ি, ফুসফুস, লিভার ও কিডনির ক্ষতি করে; হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এবং কিশোরদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। বিশ্ব স্ব...
‎নাগেশ্বরীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

‎নাগেশ্বরীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। কুড়িগ্রামের‎ নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে দিবসটি পালন করেছে। এদিন সকালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়।পরে বাসস্ট্যান্ড্যের দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও ড্যাব এর যুগ্ম মহাসচিব ডাক্তার ইউনুস আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোকলেছুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, নাজির হোসেন মাষ্টার, যুব নেতা ফারুক আহমেদ প্রমুখ।এরপর এক বিক্ষো...
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে লিডিং ইউনিভার্সিটির শুভেচ্ছা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে লিডিং ইউনিভার্সিটির শুভেচ্ছা

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেনলিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।ঐতিহাসিক এই দিবস উপলক্ষে এক বার্তায় তাঁরা জানান, বাংলাদেশের জাতীয় জীবনের এটি একটি অনন্য তাৎপর্যমণ্ডিত দিন।বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুণরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে।আধিপত্যবাদ, একনায়কতস্ত্র, একদলীয় শাসন, জনজীবনের বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে।পরিশেষে তাঁরা ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি...
ভুরুঙ্গামারীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত

|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর “বিপ্লব ও সংহতি দিবস” পালিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সরকারি কলেজ মোড় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম শান্তসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ৭ নভেম্বর বা...
হঠাৎ ভেঙে পড়ল পাইকগাছার শামুকপোতা–পুটিমারী সংযোগ ব্রিজ, যোগাযোগ বন্ধ
সর্বশেষ, সারাদেশ

হঠাৎ ভেঙে পড়ল পাইকগাছার শামুকপোতা–পুটিমারী সংযোগ ব্রিজ, যোগাযোগ বন্ধ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা ও পুটিমারী এলাকার মানুষসহ আশেপাশের তিনটি বিদ্যালয়, তিনটি বাজার ও শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র ব্রিজ হঠাৎ ভেঙে পড়েছে। মঙ্গলবার গভীর রাতে ভেঙে পড়া ব্রিজের কারণে উভয়পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।স্থানীয়রা জানান, ২০০০ সালে নির্মিত এই ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বারবার সংস্কারের আবেদন করা হলেও কোনো কর্তৃপক্ষ উদ্যোগ নেয়নি। স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “ব্রীজটি নড়বড়ে হয়ে পড়লেও কেউ মেরামতের উদ্যোগ নেয়নি। এখন পুরোপুরি ভেঙে পড়ায় আমরা ভীষণ সমস্যায় পড়েছি।”ব্রীজটি ভেঙে পড়ায় শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষদের দৈনন্দিন চলাচল ও পণ্য আনা-নেওয়া বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা দ্রুত নতুন পাকা ব্রিজ নির্মাণের দাবি তুলেছেন।পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহে...
খুলনার ফুলতলা স্টেশনে ৩০ বছর পর দুই ট্রেন থামবে
সর্বশেষ, সারাদেশ

খুলনার ফুলতলা স্টেশনে ৩০ বছর পর দুই ট্রেন থামবে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দীর্ঘ তিন দশক পর খুলনার ফুলতলা রেলস্টেশনে আবার থামবে দুইটি ট্রেন। এই ট্রেনগুলো হলো বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস এবং সৈয়দপুরগামী রকেট এক্সপ্রেস।স্টেশন মাস্টার জয়ব্রত সাহা জানান, বেতনা এক্সপ্রেস আপ ট্রেন সকাল ৬:৩০ এবং ডাউন ট্রেন সন্ধ্যা ৬:৪৯ মিনিটে স্টেশনে থামবে। সৈয়দপুরগামী রকেট এক্সপ্রেস আপ ট্রেন সকাল ৯:৫৫ এবং ডাউন ট্রেন রাত ২:৩০ মিনিটে পৌঁছাবে।ফুলতলা, অভয়নগর ও ডুমুরিয়ার বহু যাত্রী এই খবরের পর খুশি। তবে তারা আরও আশা করছেন, ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসও স্টেশনে থামবে।অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাস বলেন, “ফুলতলা স্টেশন বহু বছরের ইতিহাসবাহী। আগে নিকটবর্তী স্টেশন দিয়ে যাতায়াত করতে হতো, এখন এখান থেকে যাত্রা করলে সময় ও খরচ দুটোই বাঁচবে।”যাত্রাবিরতি কমিটির আহ্বায়ক মোঃ ইকতিয়ার শেখ জানান, “দীর্ঘদিনের দাবি বাস্তবে পরিণত হতে চলেছে। তবে কিছু...
ডুমুরিয়ার মাগুরাঘোনায় স্কুল শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ডুমুরিয়ার মাগুরাঘোনায় স্কুল শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ডুমুরিয়া উপজেলার উত্তর মাগুরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা বেগমের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে নির্দয়ভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার শিক্ষার্থীর পিতা উত্তম কুমার দাস বাদী হয়ে ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাগুরাঘোনা গ্রামের উত্তম কুমার দাসের মেয়ে ঐন্দৃলা দাস উর্মী, ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত বুধবার ক্লাসের ফাঁকে ঐন্দৃলা ও তার কয়েকজন সহপাঠী স্কুলের মাঠে খেলাধুলা করছিল। বিষয়টি জানার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা বেগম মৌখিকভাবে শাসন না করে লাঠি দিয়ে শিক্ষার্থীকে মারধর করেন, ফলে ঐন্দৃলার হাতে ও পিঠে ফুলে যায় এবং পরে জ্বর আসে।অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ঐদিন শিক্ষি...