Wednesday, October 28

Blog

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশ-গ্রাহক সংঘর্ষ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশ-গ্রাহক সংঘর্ষ

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (১ জুন) সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পুলিশের অ্যাকশনে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরবর্তীতে তারা আবারও ওই এলাকায় অবস্থান নেন।আজ সোমবার সকাল থেকে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের দোসর। তাকে এই পদে বহাল রাখলে ব্যাংকে আবারও বড় ধরনের অনিয়ম ও লুটপাটের আশঙ্কা রয়েছে। এই দাবি তুলে ধরে সকাল থেকেই তারা ব্যাংকের সামনে শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯ট...
বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করলেও বাংলাদেশে শুধুই বাড়ে: ইসলামী আন্দোলন
রাজনীতি, সর্বশেষ

বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করলেও বাংলাদেশে শুধুই বাড়ে: ইসলামী আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে দেশে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে আরও ৫ টাকা করে বাড়ানোর সরকারি ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশ্ববাজারের দোহাই না দিয়ে দেশের মানুষের আর্থিক সামর্থ্য বিবেচনা করে জ্বালানির দাম পুনর্নির্ধারণ করার আহ্বান জানিয়েছে দলটি।আজ সোমবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায়ই ওঠানামা করে। কিন্তু আমাদের দেশে এই দাম কেবল বাড়তেই দেখা যায়। আর জ্বালানির দাম বাড়ার অজুহাতে বাজারে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও একলাফে বেড়ে যায়। দুঃখজনক বিষয় হলো, বিশ্ববাজারে দাম কমলেও দেশে কখনো তা কমানো হয় না এবং একবার যে পণ্যের দাম বাড়ে, তা আর কখনো কমে না। বিশ্ববাজারের সঙ্গে সমন্ব...
ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১ জুন) সকাল সোয়া ৯টায় তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং প্রথাগত নিয়মে দাফতরিক কার্যক্রম শুরু করেন। প্রথম কার্যদিবসেই দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, সৌজন্য সাক্ষাৎ এবং নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে আজ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি।প্রেস উইং আরও জানায়, মধ্যাহ্নভোজ ও নামাজ...
নতুন ওমরাহ মৌসুমের ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরব
ধর্ম ও দর্শন, সর্বশেষ

নতুন ওমরাহ মৌসুমের ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরব

|| আলোকিত দৈনিক ||আন্তর্জাতিক তীর্থযাত্রীদের জন্য নতুন ওমরাহ মৌসুমের ভিসা আবেদন গ্রহণ ও ইস্যু করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। গতকাল রবিবার (৩১ মে) থেকেই এই ভিসা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে পবিত্র মক্কায় প্রবেশ, ওমরাহ পারমিট সংগ্রহ ও বুকিংসহ তীর্থযাত্রা-সংক্রান্ত যাবতীয় সেবা ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ (Nusuk)-এর মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ সোমবার (১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের হজ সমাপ্তির পর ১৪৪৮ হিজরি ওমরাহ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই বিদেশি মুসল্লিরা ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে সৌদি আরবে প্রবেশ এবং ওমরাহ পালনের মূল প্রক্রিয়া শুরু করতে পারবেন।ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী বছরের ৯ মার্চ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) ...
বিশ্ববিদ্যালয়কে বিশ্ব রেঙ্ককিংয়ে নিতে শিক্ষায় সর্বোচ্চ বাজেট এবং সবচে’ মেধাবীদেরকে নিয়োগ অত্যাবশ্যক
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিশ্ববিদ্যালয়কে বিশ্ব রেঙ্ককিংয়ে নিতে শিক্ষায় সর্বোচ্চ বাজেট এবং সবচে’ মেধাবীদেরকে নিয়োগ অত্যাবশ্যক

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||বর্তমান সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী দেশের একটি বনেদী পরিবারের সন্তান। তিনি বিশ্বসেরা বিশ্ববিদ্যাল অক্সফোর্ডের গ্রাজুয়েট।শুধু তাই নয় তিনি দেশের সবচাইতে বড় একটি সেক্টর শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় সেরা ব্যক্তি মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী।তিনি যদি এ দায়িত্বে না থাকতেন বা না হতেন তিনি অক্সফোর্ডের গ্রাজুয়েট এবং হতেন একটি সাধারণ পরিবারের কেউ তাহলে তার সম্পর্কে এত কথা আসতো না।বাবা হয়ে যদি সন্তানকে অথর্ব কুলাঙ্গার অকর্মণ্য ইত্যাদি বলে গালি দেয় তাহলে এই ব্যর্থতার দায়ভার ১০০% না হলেও ৯৯% ভাগ হলো বাবার। তিনি এবিষয়টিকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান অবশ্যই অক্সফোর্ডের সমান নয়। এটা ১০০% সত্য। কিন্তু সেই মানে পৌঁছানোর দায়িত্ব শিক্ষা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতি-মন্ত্রীর না শিক...
রামিসা হত্যা মামলা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

রামিসা হত্যা মামলা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যার চাঞ্চল্যকর মামলাটি আনুষ্ঠানিক বিচারিক ধাপে প্রবেশ করতে যাচ্ছে। এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ সোমবার অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আদালত।মামলার নির্ধারিত শুনানিতে অংশ নিতে আজ সকালে দুই আসামিকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর কড়া নিরাপত্তায় তাদের হাজতখানায় রাখা হয়েছে। আজই ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে এই অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে শিশু রামিসা বাসা থেকে বের হলে আসামি সোহেল রানা কৌশলে তাকে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে...
মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা
আন্তর্জাতিক, সর্বশেষ

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানি সামরিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণ ইরানে তাদের স্থাপনায় হামলার জন্য ব্যবহৃত মার্কিন বিমানঘাঁটিটিকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরিক দ্বীপে মার্কিন সামরিক বাহিনী একটি টেলিকমিউনিকেশন বা যোগাযোগ টাওয়ারে আগ্রাসন চালায়। এর ঠিক এক ঘণ্টা পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা পাল্টা জবাব হিসেবে ওই মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায়, যেখান থেকে ইরানের ওপর আক্রমণটি পরিচালিত হয়েছিল। ইরান...
ঈদের টানা ছুটি শেষে অফিস-আদালত খুলেছে আজ
জাতীয়, সর্বশেষ

ঈদের টানা ছুটি শেষে অফিস-আদালত খুলেছে আজ

|| নিজস্ব প্রতিবেদক ||পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের দীর্ঘ ছুটি শেষে আজ সোমবার থেকে আবারও চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে দেশের সব সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা সাত দিনের লম্বা অবকাশ কাটিয়ে আজ ১ জুন থেকে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। ফলে সকাল থেকেই কর্মচঞ্চল হয়ে উঠেছে অফিস পাড়াগুলো।ছুটি শেষে প্রথম কার্যদিবসেই দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ব্যাংকগুলোতে আজ থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন চলছে। গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করতে পারছেন, তবে দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা থাকছে বিকেল ৫টা পর্যন্ত। একইভাবে বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও সকাল ১...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ পুরো মুসলিম উম্মাহকে ইসলামী ঐক্য আন্দোলনের শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ পুরো মুসলিম উম্মাহকে ইসলামী ঐক্য আন্দোলনের শুভেচ্ছা

|| নিজস্ব প্রতিবেদক ||পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, দেশবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।আজ ‘আলোকিত দৈনিক’-এ পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এই শুভেচ্ছা জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঈদুল আজহা মুসলমানদের মাঝে ত্যাগ, আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক মহান বার্তা নিয়ে আসে। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগের ঐতিহাসিক আদর্শকে ধারণ করে সমাজ থেকে সব ধরনের অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করতে হবে।নেতৃবৃন্দ আরও বলেন, ঈদের আনন্দ যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং কোরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁ...
মানিকগঞ্জ সড়ক দুর্ঘটনা গাড়িতে আগুন
জাতীয়

মানিকগঞ্জ সড়ক দুর্ঘটনা গাড়িতে আগুন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় যাত্রীবাহী বাস ও বিপরীতগামী গ্যাসবাহী লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও যাত্রীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে। সোমবার (২৫ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।ঈদে ঘরমুখো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মুলজান এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই লরিটির গ্যাস ট্যাংকিতে লিকেজ দেখা দিলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে সড়কের ওপর আগুন ধরে, পরে তা দ্রুত বাসে লেগে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন বাসের পুরো অংশে ছড়িয়ে পড়ে এবং চারদিকে গ্যাস ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি হয়।আগুন ল...