খুলনায় নিয়ন্ত্রণহীন ছয় সন্ত্রাসী বাহিনী: মাদক সিন্ডিকেটের আধিপত্যযুদ্ধে অর্ধশত খুন, আতঙ্কে নগরবাসী
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি গত ১৬ মাসে চরমভাবে অবনতি ঘটেছে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, এলাকা দখল এবং প্রভাব বিস্তারের দ্বন্দ্বে ছয়টি সন্ত্রাসী বাহিনী প্রতিদিনই খুনোখুনিতে জড়াচ্ছে। পুলিশ–র্যাবের দুর্বল অভিযানের সুযোগে এই গ্রুপগুলো এতটাই প্রভাব বিস্তার করেছে যে শহরবাসী কার্যত জিম্মি হয়ে পড়েছে।খুনের সাম্প্রতিক ঢেউঃমাত্র নভেম্বর মাসেই খুলনায় সংঘটিত হয়েছে সাতটি হত্যা। আদালত চত্বরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায়ও খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটছে।১৬ নভেম্বর একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয় নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে। রাতে করিমনগরের বাসায় ঢুকে গুলি ও জবাই করে হত্যা করা হয় আলাউদ্দিন মৃধাকে। ২৭ নভেম্বর ছুরিকাঘাতে নিহত হন যুবক ইশান।সর্বশেষ গতকাল আদালত চত্বরে আরও দুটি খুনের ঘটনা ঘটলো।নিহতরা হল- খুলনার নতুন বাজার এলাকার হাসিব ও নগরীর বাগমারা এলাকার ...










