শনিবার, মার্চ ২৮

Blog

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান: আহত ৩৩, বাড়িঘরে আগুন
আন্তর্জাতিক, সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান: আহত ৩৩, বাড়িঘরে আগুন

|| আন্তর্জাতিক ডেস্ক ||জাপানের একাধিক অঞ্চলে আঘাত হেনেছে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এর প্রভাবে বেশ কয়েকটি বাড়িঘরে আগুন লাগার খবর পাওয়া গেছে এবং এখন পর্যন্ত অন্তত ৩৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা পরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।স্থানীয় সময় সোমবার গভীর রাতে আঘাত হানে এই ভূমিকম্প। এর তীব্রতায় আতঙ্কিত হয়ে হাজারো মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে।ভূমিকম্পের কারণে প্রায় ২,৭০০ বাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে অওমোরি প্রশাসন।জাপান আবহাওয়া সংস্থার তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৫০ কিলোমিটার গভীরে।জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ক্ষতিগ্রস্তদের সতর্ক করে দিয়ে বলেন, আবারও ভূমিকম্প হতে পারে। তিনি নাগরিকদের ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র নিরাপদে রাখা এবং প্রয়োজনে দ্রুত সরিয়ে নেওয়ার প্...
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। "দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলার বেলকুচি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই দিবস পালন করা হয়।সকালে উপজেলা চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে হলরুমে দূর্নীতিবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সহকারী কমিশনার ভুমি ইসরাত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুর রউফ কমল, সাধারন সম্পাদক ডা: আহম্মদ উল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।...
সঠিক প্রত্যয়ন ছাড়া প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা বেতন পাবেন না
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সঠিক প্রত্যয়ন ছাড়া প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা বেতন পাবেন না

|| নিউজ ডেস্ক ||প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তাদের বেতন পেতে কর্মস্থলে উপস্থিতির সঠিক প্রত্যয়ন থাকা আবশ্যক। কর্মস্থলে উপস্থিতির সঠিক প্রত্যয়ন ছাড়া কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী বেতন–ভাতা তুলতে পারবেন না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।সোমবার (৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।আদেশে বলা হয়, অনেক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক নিজ কর্মস্থলের পরিবর্তে সংযুক্তিকৃত স্থানে দায়িত্ব পালন করলেও নিয়মিত উপস্থিত থাকেন না।কেউ কেউ ছুটি অনুমোদন ছাড়াই আইবাসের মাধ্যমে বেতন–ভাতা উত্তোলন করছেন, যা সরকারের আর্থিক ক্ষতি এবং কর্মচারী শৃঙ্খলা ব্যাহত করছে।আদেশে আরও বলা হয়েছে, সংযুক্তিকৃত কর্মস্থলে নিয়মিত উপস্থিতির উপযুক্ত প্রত্যয়ন সাপেক্ষে বেতন–ভাতা পরিশোধ করতে হবে। সংযুক্তিকৃত কোনো ব্যক্...
উত্তর কোরিয়ায় রুশ রাষ্ট্রদূতের মৃত্যু
আন্তর্জাতিক, সর্বশেষ

উত্তর কোরিয়ায় রুশ রাষ্ট্রদূতের মৃত্যু

|| আন্তর্জাতিক ডেস্ক ||উত্তর কোরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরা ৭০ বছর বয়সে মারা গেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানায়নি। সূত্র: মস্কো টাইমসমাতসেগোরাকে সর্বশেষ দেখা গিয়েছিল গত সপ্তাহের মঙ্গলবার। ওইদিন তিনি মস্কোতে কোরিয়ান ভাষার কোর্সে অংশ নেয়া রাশিয়ান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি ছাত্রদের সঙ্গে আলোচনা এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করছেন।মাতসেগোরা ২০১৪ সালে উত্তর কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।এর আগে, তিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম এশিয়ান বিভাগের উপ-পরিচালক এবং পাঁচ বছর ধরে পিয়ংইয়ংয়ের রাশিয়ান দূতাবাসে কাউন্সেলর-এনভয় হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ফেব...
নবুওয়াতি ধারার সঠিক পদ্ধতি থেকে ইসলামী ঐক্য আন্দোলনকে কেউ বিচ্যুত করতে পারবে না: গাইবান্ধায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নবুওয়াতি ধারার সঠিক পদ্ধতি থেকে ইসলামী ঐক্য আন্দোলনকে কেউ বিচ্যুত করতে পারবে না: গাইবান্ধায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ

|| নিজস্ব প্রতিবেদক ||গাইবান্ধায় দায়িত্বশীলদের বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, ইসলামী ঐক্য আন্দোলন বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী রাজনীতিতে, যে নবুওয়াতি ধারার রাজনীতি শুরু করেছে; তা সত্যিই স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো। কারণ, সবাই ব্যস্ত প্রচলিত গণতান্ত্রিক জোট-ভোটের রাজনীতিতে। আসন ভাগাভাগির যে ঐক্য, তা থেকে অনেক দূরে ইসলামী ঐক্য আন্দোলন। ইসলামী ঐক্য আন্দোলন বিশ্বাস করে, প্রচলিত গণতান্ত্রিক জোট-ভোটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়। ইসলামের বিজয় ঘটাতে হলে অবশ্যই তা হতে হবে কুরআন-সুন্নাহ অনুমোদিত পথ, পন্থা, পদ্ধতি ও প্রক্রিয়ায়। আর তা হল নবুয়াতি ধারার সুন্নাত পদ্ধতি।নেতৃবৃন্দ আরো বলেন, দুনিয়ার সকল নবী- রাসূলগণের ইতিহাস, বিপ্লবের ইতিহাস; মানবীয় নির্বাচনের নয়। দীর্ঘদিন যাবত ইসলামী ঐক্য আন্দোলন এই নবুয়াতি ধারায় দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছ...
খুলনার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ মেলার জন্য ভাড়া; ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

খুলনার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ মেলার জন্য ভাড়া; ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর নারীদের একমাত্র খেলাধুলার মাঠ—সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ—আগামী ১৬ ডিসেম্বর থেকে এক মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বাণিজ্যিক মেলার কারণে। জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ উইভার্স প্রোডাক্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশনকে ৯ লাখ টাকায় মাঠটি ভাড়া দিয়েছে। প্রস্তুতি ও পরবর্তী নির্মাণসামগ্রী সরাতে আরও প্রায় এক মাস সময় লাগবে বলে মাঠটি কমপক্ষে দুই মাস খেলাধুলার বাইরে থাকবে।এদিকে মাঠে চলছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট, এবং ২০ ডিসেম্বর থেকে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। শিশুদের অ্যাথলেট ক্যাম্প, ফুটবল ক্যাম্পসহ বিভিন্ন পরিকল্পনাও ছিল। মাঠ বন্ধ হয়ে যাওয়ায় সব আয়োজনই এখন অনিশ্চিত। জেলা ক্রীড়া কর্মকর্তা আলীম-উজ-জামান জানান, মাঠ ভাড়া দেওয়ায় বিকল্প ভেন্যু খুঁজতে হচ্ছে। জমজ...
তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার করল পিবিআই মানিকগঞ্জ জেলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার করল পিবিআই মানিকগঞ্জ জেলা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ পিবিআইয়ের দীর্ঘ তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অবশেষে উদ্ধার হলো সাড়ে তিন বছর আগে চুরি হওয়া একটি হায়েস মাইক্রোবাস।পিবিআই ইনস্পেক্টর সুখেন্দু বসুর নেতৃত্বে চৌকস টিম রবিবার পাবনার সাথিয়া পৌর এলাকার ইছামতি নদীর পাড় থেকে গাড়িটি উদ্ধার করে।২০২২ সালে ড্রাইভার মালিক সেজে গাড়িটি চুরি করে কুমিল্লা, চাঁদপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাতবার হাতবদল করেন। টানা ১১ মাস অনুসন্ধানের পর পিবিআই গাড়িটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।প্রবাসফেরত মালিক মেহেদী হাসান মিঠুর একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই গাড়ি। গাড়ি ফিরে পাওয়ায় তিনি পিবিআইকে আন্তরিক ধন্যবাদ জানান।...
দুর্নীতির বিরুদ্ধে লড়তে বিএনপির পরিকল্পনা জনালেন তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ

দুর্নীতির বিরুদ্ধে লড়তে বিএনপির পরিকল্পনা জনালেন তারেক রহমান

|| নিউজ ডেস্ক ||জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে শক্তভাবে লড়তে বিএনপির নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নিজের ফেরিভায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।এতে তারেক রহমান লিখেছেন, ‘দুর্নীতি কীভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে- তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই। মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বললেই বুঝবেন। মাসের পর মাস ধরে একটি সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকের দিকে তাকান। হাসপাতালে গিয়ে এক তরুণের পরিবার কীভাবে ভোগান্তিতে পড়ে, সেটা শুনুন। অথবা ব্যবসা বাঁচিয়ে রাখতে ঘুস দিতে বাধ্য হওয়া উদ্যোক্তাদের ভোগান্তি দেখুন।’তা...
নির্বাচনের দিনই গণভোট মেনে নিল আন্দোলনরত ৮ দল
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নির্বাচনের দিনই গণভোট মেনে নিল আন্দোলনরত ৮ দল

|| নিউজ ডেস্ক ||দেশের বৃহত্তর প্রেক্ষাপটে নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়েছে ইসলামী সমমনা ৮টি দল। এই দলগুলো জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলন করে আসছিল। সোমবার (৮ ডিসেম্বর) রাতে দলগুলোর লিয়াজোঁ কমিটির এক জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নেতারা।সংবাদ সম্মেলনে আট দলের শরিক খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের বলেন, গণভোটে 'হ্যাঁ' জয়ী করার লক্ষ্যে ডিসেম্বর মাসজুড়ে প্রচারণার কাজ করবে প্রতিটি দল।তিনি আরও জানান, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নিলেও তাদের তিনটি প্রধান দাবি এখনও বহাল আছে:১. জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।২. ফ্যাসিস্ট অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা।৩. ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।এর আগে সন্ধ্যায় পুরানা পল্টনের কালভার্ট রোডে অবস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্য...
উত্তরা বহুতল ভবনে আগুন: বেঁচে ফিরলেন কথাসাহিত্যিক আহমেদ ফারুক ও তাঁর পরিবার
রাজধানী, সর্বশেষ

উত্তরা বহুতল ভবনে আগুন: বেঁচে ফিরলেন কথাসাহিত্যিক আহমেদ ফারুক ও তাঁর পরিবার

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ উত্তরার একটি বহুতল ভবনের চতুর্থ বা পঞ্চম তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। তবে গুরুতর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই ভবনের সপ্তম তলায় থাকেন কথাসাহিত্যিক ও প্রিয়মুখ প্রকাশনীর প্রতিষ্ঠাতা ও পাঠকপ্রিয় লেখক আহমেদ ফারুক। এই বিষয়ে তিনি তাঁর ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন “আগুনে আটকা পড়েছি মরা গেলে সবাই মাফ করে দিয়েন”।তাঁর পোস্ট থেকে আরও জানা যায়, তিনি অজু সেরে ফজর নামাজের উদ্দেশ্যে বের হবেন, দরজা খুলতেই দেখেন আগুন দাউ দাউ করে জ্বলছে আর ধোঁয়ায় চারদিক অন্ধকার। বুঝতে পারেন হয়তো এ যাত্রায় প্রাণে না-ও বাঁচতে পারেন।ভোরের এই পোস্ট হয়তো অনেকের চোখে পড়েনি, আবার কারো কারো চোখে পড়েছে। যাদের চোখে পড়েছিলো তারা চিন্তিত হয়ে পড়েন। পরে অবশ্য ফায়ার সার্ভিস এসে লেখক আহমেদ ফারুক ও তাঁর পরিবারের অন্য স...