শনিবার, মার্চ ২৮

Blog

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে তারেক রহমানের দুঃখ প্রকাশ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে তারেক রহমানের দুঃখ প্রকাশ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক বাহিনীর সদস্যের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পূর্বনির্ধারিত বৈঠকটিতে ১০১ জন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। সভা পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।ওই সভায় তারক রহমান বক্তব্যের শেষ পর্যায়ে মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমি কাছে দুঃখ প্রকাশ করেন। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক ছিলেন।অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার...
মৈত্রীর ৫৪ বছর এবং মস্কোর–দিল্লি সফর
অভিমত, আন্তর্জাতিক, সর্বশেষ

মৈত্রীর ৫৪ বছর এবং মস্কোর–দিল্লি সফর

|| বাপি সাহা ||৬ ডিসেম্বর ১৯৭১—ভারতের লোকসভার অধিবেশন চলছে। টানটান উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী (মিসেস গান্ধী) প্রস্তুতি নিচ্ছেন লোকসভায় বক্তব্য রাখার। করতালি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বক্তব্য প্রদানের জন্য তিনি লোকসভার ট্রেজারি বেঞ্চের প্রধানমন্ত্রীর আসনে দাঁড়ালেন। স্বভাবসুলভ ভঙ্গিতে চারদিকে তাকিয়ে স্পিকারের দিকে তাকিয়ে তিনি বক্তব্য শুরু করলেন। বক্তব্য শুরু করতেই লোকসভার সব সদস্য টেবিল চাপড়াতে শুরু করেন। চিরাচরিত প্রথা ভেঙে লোকসভার স্পিকারও টেবিল চাপড়ে অভিনন্দন জানান ইন্দিরা গান্ধীকে।দৃঢ় কণ্ঠে ইন্দিরা গান্ধী ঘোষণা করেন—“ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করার।” তুমুল করতালির মধ্যে ইন্দিরা গান্ধীর ওই ঘোষণার ৬ ডিসেম্বর ২০২৫-এ পূর্ণ হলো ৫৪ বছর। স্বীকৃতির ৫৪ বছর, মৈত্রীর বন্ধনের ৫৪ বছর। বিশ্বকবি রবীন্দ্রনাথের ‘প্রিয়দর্শিনী...
রংপুরে ইসলামী ঐক্য আন্দোলনের দায়িত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রংপুরে ইসলামী ঐক্য আন্দোলনের দায়িত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত

ইক্বামতে দ্বীনের কাজ করা বড়ই সৌভাগ্যের বিষয় : কেন্দ্রীয় নেতৃবৃন্দ|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, ইক্বামতে দ্বীন তথা দ্বীন প্রতিষ্ঠা কাজ সকল মুসলিম নর-নারীর উপর নামাজ রোজার মতই ফরজ। এই কাজ থেকে দূরে সরে থাকার কোন সুযোগ নেই। কিন্তু আমরা এই কাজটাকে গুরুত্বের সঙ্গে না নিয়ে অবহেলা করি। অথচ দুনিয়ায় আগত সকল নবী-রাসূলগণের সবচেয়ে বড় কাজ ছিল, সকল দ্বীনের উপরে ইসলামের বিজয় ঘটানো। আল্লাহর এই জমিনে সকল মতবাদ ও ধর্মমতের উপরে দ্বীনের বিজয় না ঘটা পর্যন্ত আমাদের এই কাজ অব্যাহত রাখতে হবে।নেতৃবৃন্দ আরো বলেন, আমরা নামাজ রোজা যেমন গুরুত্বের সঙ্গে আদায় করি, তার চেয়েও বেশি গুরুত্বের সঙ্গে ইক্বামতে দ্বীনের কাজটা করতে হবে এবং এটা সকলের উপরে ফরজ। এই কথাটি আমাদের মনে রাখতে হবে যে, এই কাজের সঙ্গে লেগে থাকা বড়ই সৌভাগ্যের বিষয়। এই কাজে যেমন সবচেয়ে বেশি...
আধুনগর ইউনিয়নে চলাচলের রাস্তায় বাঁধা, বসতবাড়ি ভাঙচুর করে লুটপাটের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আধুনগর ইউনিয়নে চলাচলের রাস্তায় বাঁধা, বসতবাড়ি ভাঙচুর করে লুটপাটের অভিযোগ

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা আধুনগর এলাকায় বসতবাড়ির চলাচল রাস্তা নিয়ে শামিমা আক্তার (২৭)-এর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বাড়ির সবাইকে হামলা করার অভিযোগ উঠেছে।সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৮ টার সময় উপজেলার আধুনগর ইউনিয়নের মেহেরুনিছা বড় পাড়ায় এ ঘটনা ঘটে।অভিযোগকারী শামিমা আক্তার উপজেলার আধুনগর ইউনিয়নের মেহেরুন্নিছা বর পাড়া এলাকার মোস্তাক আহমেদের মেয়ে।অভিযোগকারী শামিমা আক্তার জানান, প্রতিপক্ষগণ আমাদের চলাচল পথে বাঁধা প্রয়োগ করে। এক পর্যায়ে প্রতিপক্ষগণ আমাদের ওপর হামলা করে বাড়ি ভাংচুরসহ ২ লাখ টাকা  ৭ ভরি স্বর্ণ নিয়ে যায়।এ বিষয়ে মঙ্গলবার বিকেলেই ভুক্তভোগী শামিমা আক্তার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হ...
খুলনায় শীতের প্রস্তুতিতে নিক্সন মার্কেট-ক্লে রোডে উপচে পড়া ভিড়, শৈত্য প্রবাহের প্রস্তুতি
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় শীতের প্রস্তুতিতে নিক্সন মার্কেট-ক্লে রোডে উপচে পড়া ভিড়, শৈত্য প্রবাহের প্রস্তুতি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার নিক্সন মার্কেট–ক্লে রোডে শীতের পোশাক কেনায় উপচেপড়া ভিড়, সামনে শৈত্যপ্রবাহের আশঙ্কায় বাড়ছে ব্যস্ততা।আজ ০৯ ডিসেম্বর ২০২৫ (২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ), খুলনা নগরীর নিক্সন মার্কেট ও ক্লে রোড এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় দেখা গেছে উপচেপড়া ভিড় ও দীর্ঘ যানজট। সামনে শৈত্যপ্রবাহ নামতে পারে এমন আশঙ্কায় শীতের পোশাক কিনতে শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ সবার ঢল নেমেছে এই পুরো বাজারজুড়ে। ফলে ফুটপাত, দোকান, রাস্তা—সব জায়গায় তৈরি হয়েছে তীব্র ভিড় ও চলাচলে অসুবিধা।আজকের আবহাওয়া অনুযায়ী খুলনায় দিনের গড় তাপমাত্রা ছিল প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস, যা ডিসেম্বরের স্বাভাবিক গড়ের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। দিনের বেলায় আবহাওয়া হালকা উষ্ণ থাকলেও বিকেল ঘনাতেই বাতাসে শীতলতা বাড়ছে। রাতের দিকে তাপমাত্রা নেমে আসছে ১৫–১৭ ডিগ্রি সেলসিয়াসে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশু ও...
নাগেশ্বরীতে প্রাইভেট কার থেকে হাজার পিস ইয়াবা উদ্ধার: নাটোরের ২ যুবক আটক‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে প্রাইভেট কার থেকে হাজার পিস ইয়াবা উদ্ধার: নাটোরের ২ যুবক আটক‎

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কলেজ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।‎‎নাগেশ্বরী থানা পুলিশ জানায়, মাদক পাচারের একটি চালান নাগেশ্বরী হয়ে সীমান্ত এলাকায় যেতে পারে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালালে পলিথিন মোড়ানো অবস্থায় ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।‎‎আটককৃতরা হলেন—মোঃ রফিকুল ইসলাম (৪৮) পিতা– মৃত বাদল মোল্লা,স্থায়ী ঠিকানা: গ্রাম– কামারহাটী (তেনাচুরা), উপজেলা– লালপুর, জেলা– নাটোর ও মোঃ সুরুজ আলী (৩১)পিতা– মৃত আজাহার আলী স্থায়ী ঠিকানা: গ্রাম– মিস্ত্রীপাড়া, উপজেলা– বাগাতিপা...
ধুবিল ইউনিয়নে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ধুবিল ইউনিয়নে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আসর বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল জাব্বার আকন্দের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাংবাদিক সুলতান মাহমুদের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব রাহিদ মান্নান লেনিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ...
কুড়িগ্রামে ইসলামী ঐক্য আন্দোলনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ইসলামী ঐক্য আন্দোলনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

সংগঠনকে গতিশীল ও মজবুত করতে হলে প্রত্যেক দায়িত্বশীলকে স্বয়ংক্রিয় হতে হবে: কেন্দ্রীয় নেতৃবৃন্দ|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, প্রত্যেক দায়িত্বশীলকে ইক্বামতে দ্বীনের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে হবে। সবাইকে স্বয়ংক্রিয়ভাবে সাংগঠনিক ও দাওয়াতী সকল কাজের আঞ্জাম দিতে হবে। বৈঠক কে ডাকল আর কে ডাকলো না, সেই অপেক্ষায় থাকার কোন সুযোগ নেই। প্রত্যেককে নিজ থেকেই নিজ ইচ্ছায় নির্ধারিত বৈঠকসমূহে উপস্থিত থাকতে হবে। এবং দাওয়াতি কাজ হরদম চালিয়ে যেতে হবে।নেতৃবৃন্দ আরো বলেন, সাইকেলের চাকা যেমন যতক্ষণ প্যাডেল মারা হয়, ততক্ষণ চলতে থাকে। তেমনি সংগঠনের কাজেও যতবেশি স্বয়ংক্রিয় থাকবেন, ততবেশী সাংগঠনিক কাজ গতিশীল হবে। স্বয়ংক্রিয় থাকবেন না তো, সাইকেলের চাকার মত সংগঠনের কাজও বন্ধ হয়ে যাবে। তাই সাংগঠনিক ও দাওয়াতী কাজে বিরতির কোনই সুযোগ নেই। উপস্থিত...
ভারতের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না: হাসনাত আব্দুল্লাহ
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ভারতের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না: হাসনাত আব্দুল্লাহ

|| নিউজ ডেস্ক ||জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চাই না। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষীর জবানবন্দি পেশ করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, পাশের দেশ ভারতের কনসার্ন নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না।’আপনারা কি ক্ষমতায় যেতে চাচ্ছেন না? এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘ক্ষমতায় যেতে চাই। আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই। কোনো আনহোলি নেক্সাসকে, ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোলডভাবে ক্ষমতায় যেতে চাই না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে… জনগণ...
মানিকগঞ্জে জামায়াতের ফ্রি চক্ষু সেবা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে জামায়াতের ফ্রি চক্ষু সেবা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর থানার নবগ্রাম ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্পইনের মাধ্যমে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবগ্রাম ইউনিয়ন অফিসে ঢাকা দৃষ্টি আই হাসপাতাল থেকে আগত অভিজ্ঞতাসম্পন্ন ডাক্তার দ্বারা এই সুচিকিৎসা দেওয়া হয়।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন মানিকগঞ্জ ৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ দেলয়ার হোসেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রত্যেক মানুষের পাশে থাকে, আপনার সুখে দুঃখে পাশে পাবেন, একজন অসুস্থ রোগীকে দেখলে ফেরেস্তা সারাদিন দোয়া করতে থাকে, তাই আপনারা চিকিৎসা নিন, আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হোন।এতে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানা আমির মাওলানা মোঃ ফজলুল হকসহ ইউনিয়ন নেতৃবৃন্দ। সবার সুস্থতা ও দীর্ঘ আয়ুর জন্য আল্লাহ নিকট মোনাজাত করা হয়।...