জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ : তথ্য সচিব
|| আলোকিত দৈনিক ডেস্ক ||আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হতে যাচ্ছে। তবে নির্বাচনে জনগণকে হ্যাঁ-না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, এ চ্যালেঞ্জ বাস্তবায়নে জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সভাপতিত্বে সভায় তথ্য সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সাথে করতে সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।গত ১৫ বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা আছে মন্তব্য করে তিনি বলেন, জনগণকে নির্বাচন এবং ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। বিশেষ কর...










