শুক্রবার, মার্চ ২০

Blog

বেলকুচি পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আল-আমিন মাস্টার
সর্বশেষ, সারাদেশ

বেলকুচি পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আল-আমিন মাস্টার

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুকুন্দগাঁতী মানবকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন মাস্টার।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।"রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী (বি.এ অনার্স, এম.এ) এবং তরুণ সমাজসেবক আল-আমিন মাস্টার আরও উল্লেখ করেন, ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবার ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ে। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন...
বেলকুচিতে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

|| মো. আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে মুকুন্দগাঁতী উত্তর পাড়া মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকালে মুকুন্দগাঁতী উত্তর পাড়া দারুস সালাম জামে মসজিদে স্থানীয় সুধীজন ও সংস্থার সদস্যদের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়।সংস্থার সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ও মসজিদ কমিটির সভাপতি মো. হোসেন আলী প্রামাণিক এবং সংস্থার সহ-সভাপতি মো. রাকিব হাসান রবিন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ও মসজিদ কমিটির সেক্রেটারি মো. হারুন অর রশিদ, আবু হাসান, হাজি আব্দুল কাদের, মো. সাইফুল ইসলামসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা সামাজিক দায়বদ্ধতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে ...
ওয়ালিদ হাসানের কথা ও নাদিম ভুঁইয়ার সুরে গাইলেন সাব্বির, সাগর, নাদিম ও রাব্বি
বিনোদন, সর্বশেষ

ওয়ালিদ হাসানের কথা ও নাদিম ভুঁইয়ার সুরে গাইলেন সাব্বির, সাগর, নাদিম ও রাব্বি

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||রমজানের চার ধাপের চার গান, দোয়েল ওটিটিতে এক বিশেষ আয়োজন।রমজানের আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি ও উৎসবের আবহকে কেন্দ্র করে নির্মিত চারটি গান শিগগিরই প্রচারিত হতে যাচ্ছে দোয়েল ওটিটিতে। “রহমত”, “মাগফিরাত”, “নাজাত” এবং “তাকবিরে খুশির ঈদ” এই চারটি গান রমজানের চারটি ধাপকে আলাদা আলাদা আবেগ ও বার্তায় তুলে ধরেছে।“রহমত” গানটি গেয়েছেন সাগর বাউল, যেখানে রমজানের প্রথম দশকের আল্লাহর অশেষ দয়া ও করুণার আবহ ফুটে উঠেছে। “মাগফিরাত” গেয়েছেন কামরুজ্জামান রাব্বি, যা আত্মসমালোচনা ও ক্ষমা প্রার্থনার গভীর অনুভূতিকে সামনে নিয়ে আসে। “নাজাত” গানটি গেয়েছেন নাদিম ভুঁইয়া এতে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি ও আত্মার পরিশুদ্ধির আকুতি। আর “তাকবিরে খুশির ঈদ” গানটি গেয়েছেন সাব্বির জামাল, যেখানে ঈদের আনন্দ, ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।চারটি গান...
শ্যাম কিশোর স্কুলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শ্যাম কিশোর স্কুলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৫টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয় পুরো পরিবেশ। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে আবেগঘন হয়ে ওঠেন অনেকেই।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অতীত, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, একটি শক্তিশালী ও সক্রিয় অ্যালামনাই নেটওয়ার্...
তজুমদ্দিনের চাচড়ায় তুচ্ছ ঘটনায় দোকান ভাঙচুর, আহত ১০
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের চাচড়ায় তুচ্ছ ঘটনায় দোকান ভাঙচুর, আহত ১০

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমুদ্দিনের চাচড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাজুল ইসলাম ও শাহাদাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে।অভিযোগ সুত্র জানায়, বুধবার চাচড়া তারাগাজী এলাকা আঃ মালেকের সাথে একই এলাকার গিয়াসউদ্দিন ও সেলিম সর্দারের মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এসব নিয়ে সেলিমের ছেলে রিদয় ও মালেকের ছেলে আরিফের সাথে পুনরায় তর্কাতর্কি হয়। এর জের ধরে রাত ৯ টার দিকে সেলিম সর্দারের নেতৃত্বে গিয়াসউদ্দিন, রুবেল, খোকন, রিদয়, মঞ্জুর জাকির সহ ২০/২৫ জন মিলে দেশীয় অস্র নিয়ে তারাগাজী এলাকায় হামলা চালিয়ে আতংক সৃষ্টি করে। এসয় এলোপাতাড়ি মারপিট করে খালেক মাস্টারের ঔষধের ফার্মেসি ভাংচুর করেন। হ...
মানিকগঞ্জে দেড়শ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দেড়শ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১শ ৫০ জন অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জেলা আইনজীবী ভবনের সামনে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।এ সময় সেমাই, চিনি, লুঙ্গি ও শাড়ি তুলে দেওয়া হয় প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তির হাতে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কাজী ছাহেরা আনোয়ারা সাম্মী শের। তিনি বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।তিনি আরও বলেন, ঈদের মতো আনন্দঘন সময়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ...
আলোকিত দৈনিকে সংবাদ প্রকাশের পর রহিমা’র ঘরে ঈদের বাজার পৌঁছে দিল “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ
সর্বশেষ, সারাদেশ

আলোকিত দৈনিকে সংবাদ প্রকাশের পর রহিমা’র ঘরে ঈদের বাজার পৌঁছে দিল “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় বৃদ্ধা রহিমা'র ঘরে ঈদের বাজার ও নতুন কাপড় পৌঁছে দিল একটি মানবিক সংগঠন। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সহায়তার হাত বাড়িয়ে দেন মানবিক সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প" ফেসবুক গ্রুপের চীফ এডমিন শাহ আলম মাস্টার।গত ১৬ মার্চ সোমবারে ঈদের বাজার ও নতুন কাপড়ের চিন্তায় মগ্ন শিরোনামে সলঙ্গা কুঠিপাড়া হাসপাতালের পুরাতন ভবনে বসবাসকারী অসহায় বৃদ্ধা রহিমা'র একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। একই সঙ্গে আলোকিত দৈনিক অনলাইন গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি দ্রুত মানুষের নজরে আসে।সংবাদটি দেখে সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় একটি মানবিক সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প" ফেসবুক গ্রুপ কর্তৃপক্ষ।আজ বৃহস্প্রতিবার (১৯ মার্চ) সকালে অসহায় বৃদ্ধা রহিমা'র বাড়িতে উপস্থিত হয়ে ঈদ উপলক্ষে বিভ...
লবনচরায় বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি, একই পরিবারের ৪ জন আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লবনচরায় বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি, একই পরিবারের ৪ জন আহত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর লবনচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর এলাকায় ঘরের ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৭টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন—কাজী আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাইছুল ইসলাম (২৪) এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা (২৭)। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয়রা জানান, ভোরে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘুমন্ত অবস্থায় পরিবারের চারজন গুলিবিদ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।গুলিবিদ্ধ ফাহিমা অভিযোগ করে বলেন, তার সাবেক স্বা...
ঈদের বার্তায় ঐক্যের আহ্বান জানালেন বরেন্দ্র প্রেসক্লাব সভাপতি
সর্বশেষ, সারাদেশ

ঈদের বার্তায় ঐক্যের আহ্বান জানালেন বরেন্দ্র প্রেসক্লাব সভাপতি

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী, রাজশাহীবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম।বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, আত্মসংযম ও আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর মানুষের জীবনে আনন্দ, শান্তি ও নতুন প্রেরণা নিয়ে আসে। এই উৎসব কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতাকে জাগ্রত করে এবং সমাজে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে।তিনি বলেন, মাহে রমজান মানুষকে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও সহানুভূতির শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত সবার দায়িত্ব। ঈদের আনন্দ তখনই প্রকৃত অর্থে পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগ করে ন...
বেলকুচিতে ঈদ সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিতদের মাঝে আনন্দ ভাগাভাগি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ঈদ সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিতদের মাঝে আনন্দ ভাগাভাগি

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রায় নয় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেলকুচি পৌরসভার সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিকের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।পবিত্র কোরআনের বাণী— “হে মুমিনগণ, তোমরা তোমাদের উত্তম উপার্জন থেকে ব্যয় কর” (সূরা আল-বাকারা)—এর আলোকে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপ...