Thursday, November 26

বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুঝাত তাবাসসুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. গোলাম আজম এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, গবাদিপশুর রোগবালাই নিয়ন্ত্রণ ও নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে খামারিদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের আয়োজন স্থানীয় খামারিদের উৎসাহিত করার পাশাপাশি এলাকার প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *