Thursday, November 19

শেখ হাসিনার রক্ততৃষ্ণা এখনো মেটেনি: রিজভী

|| নিজস্ব প্রতিবেদক ||

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্ততৃষ্ণা এখনো মেটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘পঞ্চম বাহিনী’র বিরুদ্ধে গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ‘পঞ্চম বাহিনী’কে সবাই চেনে উল্লেখ করে তিনি সবাইকে মিলে তাদের প্রতিহত করার আহ্বান জানান।

বিএনপির এই নেতা আরও বলেন, তাদের সর্বনাশা ষড়যন্ত্রের কাঠামো ভেঙে দিতে হবে। গোপালগঞ্জে কিছু লোক অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, সামনের দিনে আর কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের আইনের আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে রিজভী আরও অভিযোগ করেন, দেশের ভেতরে কিছু লোককে ব্যবহার করে জ্বালাও-পোড়াও চালানো হচ্ছে এবং এই অপতৎপরতা সবাইকে মিলে প্রতিহত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *