
|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৪ সালের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ ফজলুল হক (৫৬) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার উত্তর ছাট গোপালপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফজলুল হক শিলখুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি উত্তর ছাট গোপালপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থানার এফআইআর নং-১৭, তারিখ ২৩ অক্টোবর ২০২৪ এবং জিআর নং-২০৫-এর পেনাল কোড ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারার মামলায় তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়। এরপর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। তবে দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, মামলার ঘটনায় সম্পৃক্ততার কারণে ফজলুল হককে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। তিনি পলাতক থাকায় এতদিন গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
