Wednesday, November 18

হজযাত্রীর কোটা বাড়ল, নিবন্ধন চলবে ২২ নভেম্বর পর্যন্ত

|| নিজস্ব প্রতিবেদক ||

২০২৭ সালের হজের জন্য বাংলাদেশের হজযাত্রীদের কোটা বাড়িয়েছে সৌদি আরব। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ কোটা বৃদ্ধি করেছে। বর্ধিত এই কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন কার্যক্রম আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে।

আজ বুধবার (১৮ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে, যা আগামী ২২ নভেম্বর পর্যন্ত সম্পন্ন করতে হবে।

এদিকে, হজযাত্রীদের সুবিধার্থে নিবন্ধনের সময়সীমা-সংক্রান্ত এ তথ্যটি সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সব গণমাধ্যমে স্ক্রল আকারে প্রচারের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *