Thursday, November 12

দৌলতপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

|| সেলিম মোল্লা | জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা অগ্নিসংযোগের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফেরদৌস রহমান ও হাবিবুল্লাহ নোমানী,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির এলিট প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *