Monday, October 26

প্রধানমন্ত্রীর জাপান সফরে দেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে: রিজভী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এই সফর বাস্তবায়নের ফলে দেশে বড় ধরনের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্র যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রবিবার (২৫ অক্টোবর) রাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক বিদায় জানানোর সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, জাপান বিশ্বের অন্যতম উন্নত দেশ এবং বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দীর্ঘদিন ধরে দেশটি বাংলাদেশে অবকাঠামোসহ নানা উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ও সহায়তা করে আসছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের এই সুদীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কের নতুন দিগন্ত সূচনা করবে।

তিনি আরও বলেন, বিগত সময়ে তৈরি হওয়া নৈরাজ্যকর পরিস্থিতি কাটিয়ে উঠে দেশকে অর্থনৈতিকভাবে সুসংগঠিত করার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশের অর্থনীতি ইতোমধ্যে অনেকাংশেই স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছে। সফরটি সফল হলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *