Tuesday, October 13

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন

|| নিজস্ব প্রতিবেদক | ঢাকা ||

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গবেষণা, জ্ঞানচর্চা ও একাডেমিক প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নাল’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। গত রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে জার্নালটির শুভ উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসেন এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের প্রধান ড. মোহাম্মদ সামিউল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তাহমিদ মোস্তফা, ইংরেজি বিভাগের প্রধান নাজলা ফাতমি এবং এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের প্রধান জাহিদ হাসান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জার্নালটির আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ ও গবেষণাপত্রের শনাক্তকরণ জোরদারে ‘DOI Prefix: 10.66460’ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অনলাইনে গবেষণাপত্রের অনুসন্ধানযোগ্যতা ও উদ্ধৃতি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। জার্নালটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আনিসুর রহমান, সহ-সম্পাদক মো. হাবিবুল্লাহ এবং সহযোগী সম্পাদক মো. আজিজুল ইসলাম আশিক।

অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, এই জার্নালটি শিক্ষক ও গবেষকদের গবেষণালব্ধ ফলাফল প্রকাশ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *