Tuesday, October 13

সলঙ্গায় শারদীয় দুর্গাপূজার সরকারি অনুদানের ফরম বিতরণ

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকারি অনুদানের ফরম সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রামকৃষ্ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৈত্রহাটি শ্রী শ্রী জগদীশ্বরী মাতা মন্দিরে এ ফরম হস্তান্তর করা হয়। এ সময় মন্দিরের পুরোহিত, সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুর্গাপূজার সরকারি অনুদানের ফরম তুলে দেওয়া হয়।

ফরম হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খন্দকার তৌহিদুর রহমান, সাবেক সভাপতি আফছার উদ্দিন, রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা রনি, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রানা সোহেল এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সরকারি অনুদানের ফরম হস্তান্তরের মাধ্যমে দুর্গাপূজা উদযাপনের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *