Sunday, October 4

তাড়াইলে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আতিকুর রহমান

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৩ নং ধলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক আতিকুর রহমানের নাম।

তিনি আজিজুর রহমান ভূঁইয়ার সুযোগ্য সন্তান। এলাকায় তিনি সৎ, সাহসী ও অন্যায়ের প্রতিবাদী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, মেম্বার হওয়ার আগেই তিনি নিজস্ব সামাজিক সংগঠনের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছেন। সরকারি কোনো বরাদ্দ ছাড়াই তিনি সংগঠনের সদস্যদের নিয়ে গরিব অসহায় মানুষ ও প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ নানা সামাজিক কাজ করেছেন।

এলাকাবাসী জানান, আতিকুর রহমান সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। বিপদে-আপদে তাকে কাছে পাওয়া যায়। তরুণদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

এ বিষয়ে আতিকুর রহমান বলেন, আমি মেম্বার হতে চাই ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। ৯ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

৯ নং ওয়ার্ডের ভোটাররা মনে করছেন, তার মতো একজন শিক্ষিত, সৎ ও মানবিক মানুষ নির্বাচিত হলে ওয়ার্ডের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *