Thursday, October 1

কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্তে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ; ডিপিপি প্রণয়নের নির্দেশ প্রতিমন্ত্রীর

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্ত এলাকায় যোগাযোগব্যবস্থা জোরদার ও সীমান্তবর্তী জনপদের উন্নয়নে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে দ্রুত প্রকল্প গ্রহণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় সীমান্ত এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নের পাশাপাশি ভুটান অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম ত্বরান্বিত করা, নৌ-অ্যাম্বুলেন্স চালু, চিলমারীতে নৌ-থানা স্থাপন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক উন্নয়নে সরকারি সব দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *