
|| গাজীপুর প্রতিনিধি ||
গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই স্থানীয় বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে মাঠে নেমেছেন আল মনসুর টুটুল। বর্তমানে তিনি ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
স্থানীয়রা জানান, জুলাই বিপ্লবের পর থেকে এলাকায় সামাজিক শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। বিশেষ করে এলাকার ভাঙা সড়ক সংস্কার, অবহেলায় গড়ে ওঠা ময়লার ভাগাড় অপসারণসহ নিত্যদিনের নানা দুর্ভোগ নিরসনে তিনি নিজ উদ্যোগে কাজ করছেন। কোনো সমস্যা দেখা দিলে তিনি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছেন, যা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
নাগরিক সেবামূলক কাজের বিষয়ে আল মনসুর টুটুল জানান, তিনি মানুষের কল্যাণে রাজনীতি করেন এবং ৪৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি নাগরিককে আপনজন মনে করেন। অতীত রাজনৈতিক সংঘাত বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস না করে এলাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাই তাঁর মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে কাউন্সিলর নির্বাচিত হতে পারলে ৪৬ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন।
