
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচনে ভোটদানে বিরত ছিলেন ছয়জন সংসদ সদস্য।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।
ফলাফল নিশ্চিত করে জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি জানান, আগামীকাল ২১ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর দেশে কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে দীর্ঘ সময় একক প্রার্থী থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি।
