
|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||
জামালপুরের বকশীগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আঁখিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাদেন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, প্রভাষক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী নাজমুল হাসান নয়ন, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সহসভাপতি শাকিল মিয়া ও রাসেল মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান।
এ সময় কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
