Monday, July 27

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন নিহত

|| রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে ফুলবর রহমান (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর রায়ের পাড়া এলাকায় বগুড়া- ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ফুলবর রহমান জয়পুরহাট জেলার ক্ষতলাল উপজেলার কসবা গ্রামের মৃত নায়েব মন্ডলের ছেলে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ের থানার ওসি মোঃ ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলে লাশ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *