
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবের সুপুত্র ক্যাপ্টেন সিফাত এবং ডা. সিফাতের শুভ বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার স্থানীয় ‘আলমাস কমিউনিটি সেন্টার’-এ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
নবদম্পতির জীবনের এই বিশেষ ও স্মরণীয় মুহূর্তে তাঁদেরকে শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া জানাতে উপস্থিত হয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
বিয়েবাড়ির এই আনন্দমুখর আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) খন্দকার ফজলে রাব্বি, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের আহ্বায়ক আব্দুল আজিজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা কায়কোবাদ মিলি।
এছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বর-কনেকে আশীর্বাদ করেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ নবদম্পতির আগামী দিনের পথচলার সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন। ক্যাপ্টেন সিফাত ও ডা. অর্পণের দাম্পত্য জীবন ভালোবাসায় ও সাফল্যে ভরে উঠুক—এই শুভকামনা সবার।
