
|| রংপুর প্রতিনিধি ||
আগামী ২৮ জুন ২০২৬ তারিখে দেশব্যাপী আয়োজিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে রংপুরে এক অবহিতকরণ ও বিভাগীয় কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের সভা কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের মান্যবর বিভাগীয় কমিশনার। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। এছাড়া কর্মসূচিটি সফল করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), গেইন (gain), নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ইউনিসেফ (unicef) সার্বিক সহযোগিতা প্রদান করছে।
সভায় বক্তারা আসন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান এবং মাঠ পর্যায়ে শতভাগ সফলতা অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা প্রদান করেন। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত অন্ধত্ব দূরীকরণে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
