
|| সংস্কৃতি প্রতিবেদক ||
২১ জুন ধানমন্ডি ক্লাবে উদযাপন করা হলো বিশ্ব সংগীত দিবস ও বরেণ্য গজল শিল্পী মনজুরুল ইসলাম খানের জন্মদিন। বসেছিলো দেশের শীর্ষস্থানীয় সংগীতশিল্পী ও মিডিয়া ব্যাক্তিত্বের সমন্বয়ে গান-গল্প-আড্ডার আসর।

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অসহনীয় যানজটের দুর্ভোগ উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: শওকত হায়াত খান, লিনু বিল্লাহ, রবি চৌধুরী, ড. প্রিয়াঙ্কা গোপ, চম্পা বনিক, শহীদ কবীর পলাশ, বিজন চন্দ্র মিস্ত্রি, আফসানা রুনা, আতিক বাবু, শারমিন কেয়া, বর্না ইয়াছমিন, সেলিম দৌলা, স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, জাহাঙ্গীর চৌধুরী, আহসান কবীর, ওস্তাদ আবিদ হোসেন, তানবীর দাউদ রনি, আল আমিন চৌধুরী শান্ত, অন্তর, স্মরন, সঞ্জয় দাস, সজীব, সামু বড়ুয়া, অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী প্রমুখ।
একই দিনে গজল শিল্পী ও ফরাসী ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র, শাস্রীয় সংগীত বিভাগের প্রধান মনজুরুল ইসলাম খানের, জন্মদিন উপলক্ষে তার সহধর্মিণী শাহরিন তনিমা কেক কাটার আয়োজন করেন। সকল শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা ও শেষে ডিনার দ্বারা আপ্যায়িত করা হয়।
