
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী, (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চিলমারী উপজেলা বিএনপির ৬ নং অষ্টমীর চর ইউনিয়নে আংশিক আহব্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। রবিবার (২১ জুন) উপজেলা বিএনপির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সিনিয়র যুগ্ম আহব্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব আবু হানিফার যৌথ স্বাক্ষরিত ইউনিয়ন আহব্বায়ক কমিটি (অনুমোদিত) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।

প্রকাশিত কমিটিতে অষ্টমীর চর ইউনিয়নের আহব্বায়ক আবুল হোসেন মাস্টারকে আহব্বায়ক, সদস্য সচিব পদে ডাক্তার মোঃ আল-আমিন রয়েছেন। যুগ্ম আহব্বায়ক লিয়াকত আলী, তোফায়েল আহমেদ তোতা মিয়া, নজরুল ইসলাম সজিব, মাহমুদুল হাসান ও মোসলেম উদ্দিন এবং মকরম আলীকে সদস্য করে মোট ৮ সদস্যের আংশিক আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
৬ নং অষ্টমীর চর ইউনিয়ন বিএনপি’র আহব্বায়ক কমিটি আংশিক ঘোষণা হওয়ায় কমিটির সকল সদস্যকে বিএনপি’র নেতা-কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতা-কর্মীরা ত্যাগীদেরকে সংশ্লিষ্ট করে তৃণমূলের রাজনীতি সক্রিয় করতে বাকি ৫ ইউনিয়নের আহব্বায়ক কমিটি ঘোষণাসহ পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের তাগিদ জানিয়েছেন। সেই সাথে বহুল কাঙ্খিত বিএনপি’র চিলমারী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অত্যন্ত স্বচ্ছতার সাথে গঠনের মাধ্যমে পতিত আওয়ামী সরকারের আমলে নির্যাতিত, নিপিড়ীত, জেল, জুলুম ও মামলা-হামলার শিকার নেতা কর্মীদেরকে কমিটিতে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।
