বৃহস্পতিবার, মে ২১

চিলমারীতে অসহায় কৃষকের ধান কেটে দিল মানবিক ছাত্রদলের নেতাকর্মীরা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার জুম্মাপাড়া গ্রামে শ্রমিক সংকটে বিপাকে পড়া বাবলু মিয়া নামে এক কৃষকের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে চিলমারী ছাত্রদল।
চিলমারীতে টানা বৃষ্টি ও জমিতে পানি জমে যাওয়ার কারণে পাকা ধান কাটতে পারছিলেন না স্থানীয় কৃষকরা। একই সাথে তীব্র শ্রমিক সংকট দেখা দেয়।

জানা যায়, গতকাল বুধবার ২০ মে ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব মিনহাজুল ইসলাম সুমন, চিলমারী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক বিপ্লব, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক জিহাদ ফেরদৌস চমক, চিলমারী উপজেলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরিফ সরকার ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব আরিফ অন্যান্য নেতাকর্মীরা জুম্মাপাড়া (ডেমনারপাড়) এলাকায় মাঠে নেমে কৃষক বাবলু মিয়ার (১৮ শতাংশ) ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে শ্রমিক সংকট ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৈরী আবহাওয়া, তীব্র বৃষ্টিপাত ও শ্রমিক সংকটের কারণে কৃষকরা যখন তাদের পাকা ধান কাটা নিয়ে চরম বিপাকে পড়েন, তখন ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন। ক্ষতিগ্রস্ত নিঃস্ব কৃষকের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

তীব্র রোদ ও বৃষ্টির মাঝে ছাত্রদলের নেতাকর্মীদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং ধান কেটে দেওয়ার মানসিকতাকে স্থানীয় সাধারণ কৃষকরা সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *