রবিবার, মে ১০

মেধাবী শিক্ষার্থীর পাশে ইবি জমিয়তে তালাবা: ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান

|| নিজস্ব প্রতিবেদক ||

কুষ্টিয়া শহরস্থ দিগন্ত মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ধর্মতত্ত্ব অনুষদে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এক প্রাণবন্ত সংবর্ধনা ও তালিম তারবিয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ধর্মতত্ত্ব ডি-ইউনিট ভর্তি পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থী আব্দুল মোত্তালেবকে ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার পক্ষ থেকে ভর্তি সহায়তা হিসেবে ১০,০০০/- (দশ হাজার) টাকা নগদ অর্থ প্রদান করা হয়। শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা যাত্রাকে সহজ ও অনুপ্রাণিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, সহ-সভাপতি আব্দুল মুনতাকিম আল-মারুফ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরীসহ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মেধাবী ও স্বপ্নবান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে দ্বীনি ও আদর্শিক চেতনায় গড়ে তোলার লক্ষ্যে ইবি তালাবায়ে আরাবিয়া সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *