মঙ্গলবার, এপ্রিল ১৪

সলঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: দুই মিষ্টির দোকানে জরিমানা

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের সলঙ্গায় ভোক্তা অধিদপ্তর ও টাস্কফোর্সের অভিযানে দুই মিষ্টির দোকানে জরিমানা আরোপ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রায়গঞ্জ উপজেলা প্রশাসন এবং র‍্যাব-১২ এর সহযোগিতায় সলঙ্গা বাজারে জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখের নেতৃত্বে অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন, দই এ মোড়ক ব্যবহার না করা। যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকরসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলিম হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ত্রিশ হাজার টাকা এবং এভারগ্রীণ প্লাসকে দশ হাজার টাকাসহ মোট চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এছাড়াও ভোজ্য তেল ও এলপিজি গ্যাসের দোকানে বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক। জনস্বার্থে এ অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *