সোমবার, এপ্রিল ১৩

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন হাজী আলতাফ হোসেন

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বেলকুচিসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও বেলকুচি পৌরসভার মেয়র প্রার্থী হাজী আলতাফ হোসেন প্রামানিক।

পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ জিন্দাবাদ। নতুন দিনে নতুন আনন্দে উচ্ছ্বাসিত হোক বাঙালির প্রাণ।” তিনি বাংলা নববর্ষকে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির অন্যতম প্রধান উৎসব হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের জীবনে নতুন আশা, নতুন সম্ভাবনা এবং নতুন উদ্যম নিয়ে আসে। পুরোনো বছরের সকল গ্লানি, দুঃখ ও হতাশা ভুলে নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

হাজী মোঃ আলতাফ হোসেন বেলকুচি পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পহেলা বৈশাখের এই আনন্দঘন মুহূর্তে সকল বিভেদ ভুলে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক।

তিনি দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি লালনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

শেষে তিনি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *