
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বেলকুচি পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেলকুচি পৌরসভার মেয়র প্রার্থী, মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বেলকুচি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মাদ আলী ভূঁইয়া।
নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সকল প্রকার ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও বিভেদ ভুলে সাধারণ মানুষের সেবা করাই হোক নতুন বছরের আমাদের অঙ্গীকার।”
তিনি বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন বছরের এই শুভক্ষণে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও সংকীর্ণতা দূর করে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং মানবসেবার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মেয়র প্রার্থী মোহাম্মদ আলী ভূঁইয়া আরও বলেন, বেলকুচি পৌরসভার উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও পৌরবাসীর পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন বাংলা বছর ১৪৩৩ পৌরবাসীর জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
তিনি বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। সেই লক্ষ্য নিয়েই তিনি পৌরবাসীর আস্থা ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান।
বার্তার শেষে তিনি বেলকুচি পৌরসভার সকল শ্রেণি-পেশার মানুষকে শুভ নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন বছরকে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের বছর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
